ফের বিতর্কে আশ্রমের স্বামী, যৌন নিপীড়নের অভিযোগে পলাতক চৈতন্যানন্দ
Connect with us

দেশের খবর

ফের বিতর্কে আশ্রমের স্বামী, যৌন নিপীড়নের অভিযোগে পলাতক চৈতন্যানন্দ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজধানীর (Delhi) বসন্ত কুঞ্জ (Vasant Kunj) এলাকার এক নামী আশ্রমে (Ashram) স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার (Sexual Harassment) বিস্ফোরক অভিযোগ। শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-এর প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী (Swami Chaitanyananda Saraswati) ওরফে পার্থসারথীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ছাত্রীদের অশ্লীল বার্তা (Obscene Messages) পাঠাতেন এবং তাঁদের অশালীনভাবে স্পর্শ (Inappropriate Touching) করতেন।

এখন পর্যন্ত অভিযোগকারিণীর সংখ্যা ১৫ ছাড়িয়েছে। পুলিশ জানাচ্ছে, ৩২ জন ছাত্রীর বক্তব্য (Statements) রেকর্ড করা হয়েছে, যাঁদের মধ্যে অন্তত ১৭ জন তাঁর বিরুদ্ধে শারীরিক হেনস্তা (Physical Assault) ও অশ্লীল বার্তার অভিযোগ করেছেন। তদন্তে উঠে এসেছে, WhatsApp ও টেক্সটের মাধ্যমে অশ্লীল কথোপকথন (Lewd Conversations) চালানো হতো ছাত্রীদের সঙ্গে।

অভিযোগ দায়ের হতেই চৈতন্যানন্দ পলাতক। তাঁর শেষ অবস্থান (Last Location) ছিল আগ্রা (Agra)। পুলিশ তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান (Search Operation) চালিয়েছে। ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে তাঁর বিলাসবহুল ভলভো গাড়ি (Volvo Car), যার উপর নকল নম্বর প্লেট (Fake Number Plate) ছিল বলে জানা গেছে।

Advertisement
ads

তদন্তে সাহায্য করতে গিয়ে আশ্রম কর্তৃপক্ষ নিজেই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “স্বামী চৈতন্যানন্দ, যিনি পার্থসারথী নামেও পরিচিত, তিনি বেআইনি এবং অনুচিত কার্যকলাপে জড়িত ছিলেন। সেই কারণেই তাঁর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”

এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি এবং অন্যান্য জায়গা থেকে হার্ডডিস্ক ও ভিডিও রেকর্ডার (Hard Disk & DVR) উদ্ধার করা হয়েছে, যা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার (Forensic Test) জন্য।

এই প্রথম নয়—চৈতন্যানন্দের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে।

  • ২০০৯ সালে: তহবিল তছরুপ ও প্রতারণার অভিযোগ

  • ২০১৬ সালে: এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ

তবে এবারের ঘটনা আরও ভয়াবহ, আরও বিস্তৃত। পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব অভিযুক্তকে ধরতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement
ads