উত্তর দিনাজপুর
রায়গঞ্জে ফের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, দাবি বকেয়া বেতন ও পুজোর বোনাস
ডিজিটাল ডেস্কঃ পুজোর আগমুহূর্তে বেতন (salary) ও বোনাস (bonus) না পেয়ে ফের তীব্র আন্দোলনে নামলেন রায়গঞ্জ পৌরসভার (Raiganj Municipality) অস্থায়ী কর্মীরা (temporary workers)। মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে দেখা গেল চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়তে। তাদের অভিযোগ, জুলাই ও আগস্ট মাসের বেতন এবং আসন্ন দুর্গাপুজোর বোনাস এখনও পর্যন্ত হাতে পাননি তারা।
আন্দোলনকারীদের দাবি, “আর ক’দিন বাদেই পুজো (Durga Puja)। এই অবস্থায় পেট চালাতে না পেরে আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। প্রতিবারই পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনও ফল মেলে না।”
তারা জানান, মাত্র দু’দিন আগেও একই দাবি নিয়ে আন্দোলনে বসেছিলেন। তখনও আশ্বাস ছাড়া কিছু মেলেনি। এক কর্মীর কথায়, “এটা কোনো রকম ভুল বোঝাবুঝি নয়, এটা একপ্রকার দ্বিচারিতা (discrimination)। কারণ আমাদের মধ্যে অনেকেই এখনও খালি হাতে ঘুরছেন, অথচ একাংশের কাছে আবার দু’মাসের বেতন পৌঁছে গেছে।”
পৌরসভার এই বৈষম্যমূলক আচরণের (biased approach) বিরুদ্ধেই এবার একজোট হয়ে রাস্তায় নামলেন তারা। সামনে বছরের সবচেয়ে বড় উৎসব, অথচ এখনও তাদের প্রাপ্য মেলেনি। এই অবস্থায় তাদের দাবি একটাই — প্রতিশ্রুতি নয়, অবিলম্বে বেতন ও বোনাস প্রদান করা হোক।


