নাবালক মণিপুরী ছাত্রদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, গুয়াহাটিতে চাঞ্চল্য
Connect with us

দেশ

নাবালক মণিপুরী ছাত্রদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ, গুয়াহাটিতে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুয়াহাটির (Guwahati) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ মণিপুরী ছাত্রের বিরুদ্ধে। জানা গেছে, নির্যাতিতা ২১ বছর বয়সী এক তরুণী, যিনি ত্রিপুরার (Tripura) বাসিন্দা। এই ঘটনায় পুলিশ পাঁচ অভিযুক্তকেই আটক করেছে। জানা গেছে, অভিযুক্তরা সকলেই ১৭ বছর বয়সী এবং নাবালক (Minor)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার গুয়াহাটির একটি ভাড়া বাড়িতে একটি পার্টি চলাকালীন এই ঘটনা ঘটে। নির্যাতিতা তরুণী অভিযোগ করেছেন যে, মদ্যপ অবস্থায় রাত কাটানোর পর সকালে তিনি বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। এরপরই তিনি পানিখাইতি পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৭০(১) (Gang Rape), ৩(৫) (Common Intention) এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট (Juvenile Justice Act) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে দুই অভিযুক্তকে ইতিমধ্যেই জুভেনাইল জাস্টিস বোর্ডে (Juvenile Justice Board) তোলা হয়েছে এবং বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
ads

এই ঘটনায় ত্রিপুরায় (Tripura) রাজনৈতিক মহলে ক্ষোভ ছড়িয়েছে। ত্রিপুরার দল TIPRA মথার চেয়ারম্যান প্রদ্যোৎ মানিক্য দেব বর্মা জানিয়েছেন, তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন এবং তাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি আরও অনুরোধ করেছেন, যাতে তরুণীর পরিচয় কোনোভাবেই প্রকাশ না পায়।

এদিকে, অভিযুক্তরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই কর্তৃপক্ষ বুধবারই তাদের সাময়িকভাবে সাসপেন্ড (Suspend) করেছে। তারা জানিয়েছে, এই ধরনের শৃঙ্খলাভঙ্গের (Indiscipline) জন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।

Continue Reading
Advertisement