খুন
আমেরিকায় মাথা কেটে ভারতীয়কে খুন, স্ত্রী ও সন্তানের সামনে ঘটে নৃশংস হত্যাকাণ্ড
ডিজিটাল ডেস্কঃ টেক্সাসের (Texas) ডালাস শহরের (Dallas city) এক ছোট হোটেলে নৃশংসভাবে হত্যাকাণ্ড (murder) ঘটেছে এক ভারতীয় নাগরিকের (Indian citizen)। চন্দ্রমৌলি নাগামালিয়া (Chandramouli Nagamalia), ৫০ বছর বয়স্ক এই প্রৌঢ়কে (elderly man) স্ত্রী ও ১৮ বছর বয়সী পুত্রের (son) সামনে মুণ্ডচ্ছেদ (beheading) করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, ঘটনাটি শুরু হয় ওয়াশিং মেশিন (washing machine) ব্যবহার নিয়ে বচসা থেকে। চন্দ্রমৌলি ওই হোটেলের কর্মচারী ইয়োর্দানিস কোবোস মার্টিনেজ (Yordanis Cobos Martinez) কে সরাসরি না বলে অন্য এক মহিলা কর্মচারীর মাধ্যমে ‘ওয়াশিং মেশিন ব্যবহার না করার’ কথা বলেন। এই আচরণে ক্ষুব্ধ হয়ে মার্টিনেজ হাতে বড় ছুরি নিয়ে চন্দ্রমৌলিকে তাড়া শুরু করেন।
হোটেলের পার্কিং লট দিয়ে পালানোর চেষ্টা করেও তিনি ধরা পড়েন। এরপর ছুরি দিয়ে একাধিক কোপ দিয়ে হত্যা করা হয় তাকে। খুনের সময় তাঁর স্ত্রী ও পুত্র বাধা দিতে চাইলেও মার্টিনেজ তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন। হত্যার পর পালাতে গেলে ধরা পড়ে হামলাকারী, যার হাতে রক্তমাখা ছুরি পাওয়া গেছে।
স্থানীয় পুলিশ ছুরিকাণ্ডের পাশাপাশি অনুপ্রবেশ (illegal entry) অভিযোগও তদন্ত করছে।
হিউস্টনের (Houston) ভারতীয় কনসুলেট এ ঘটনায় মুখ খুলেছে। এক্স হ্যান্ডেলে (Exhandle) প্রকাশিত বিবৃতিতে বলা হয়,
Consulate General of India, Houston, condoles the tragic death of Mr. Chandra Nagamallaiah, an Indian National, killed brutally at his workplace in Dallas, Tx.
We are in touch with the family and offering all possible assistance. The accused is in the custody of Dallas Police.…
— India in Houston (@cgihou) September 11, 2025
“টেক্সাসের ডালাসে নিজের কর্মক্ষেত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চন্দ্রমৌলি নাগামালিয়াকে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কনসুলেট তাঁদের সবরকম সাহায্য করবে। আপাতত ডালাস পুলিশের হেফাজতে রয়েছে অভিযুক্ত।”
নিহত চন্দ্রমৌলি কর্নাটকের (Karnataka) বাসিন্দা বলে জানা গিয়েছে।
