লন্ডনের রাস্তায় গুটখার পিক! ভারতীয়দের ভিসা বন্ধের দাবি সোশাল মিডিয়ায়
Connect with us

ভাইরাল খবর

লন্ডনের রাস্তায় গুটখার পিক! ভারতীয়দের ভিসা বন্ধের দাবি সোশাল মিডিয়ায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লন্ডনের (London) পরিচ্ছন্ন রাস্তায় এক ভারতীয় অভ্যাসের ছাপ পড়ে গিয়ে বিব্রত হল নেটদুনিয়া। ইনস্টাগ্রামে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশে পার্ক করা গাড়ির ঠিক পাশে লাল গুটখার পিক ছড়িয়ে রয়েছে। ভিডিওটি শেয়ার করেছেন এক ইউজার @pandeyjipardesi, যেখানে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “ইয়ে দেখো, ইয়ে লন্ডন হ্যায় কি কানপুর? পুরো ভিসা সিস্টেম ব্যান্ড করো!”

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল—“London ya Kanpur?” যা মুহূর্তে সোশাল মিডিয়ায় ট্রেন্ড করে। কমেন্ট সেকশনে হাস্যরসের বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, “পান্ডে জি, আপ লন্ডনপুর মে হ্যায়।” আরেকজন লিখেছেন, “আপনে ভিসা মিল গ্যায়া তো বাকি লোকেদের কিউ বেচারা বানাতে চাচ্ছ?”

 

View this post on Instagram

 

A post shared by Bulbul Pandey (@pandeyjipardesi)

Advertisement
ads

 

জানা যাচ্ছে, ব্রিটেনে গুটখা বিক্রি নিষিদ্ধ নয়, তবে বিক্রেতাকে HMRC (His Majesty’s Revenue and Customs)-এর নিয়ম মেনে রেজিস্টার্ড হতে হয়।

এ ঘটনাটি প্রথম নয়। হ্যারো (Harrow)-র রেনার্স লেন (Rayners Lane) ও নর্থ হ্যারো (North Harrow)-র রাস্তাতেও এর আগে গুটখা-পানের পিকের ছবি ভাইরাল হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, এধরনের দৃশ্য দিনে দিনে বাড়ছে এবং শহরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।

Advertisement
ads

বিদেশে থেকেও যদি নিজের অভ্যাস না পাল্টায়, তাহলে প্রশ্ন থেকেই যায়—পরিবর্তন হচ্ছে ঠিক কোথায়?

Continue Reading
Advertisement