খেলার মাঠে পাখি ডিম পেড়েছে, এক মাসের জন্য স্থগিত ফুটবল ম্যাচ
Connect with us

খেলার খবর

খেলার মাঠে পাখি ডিম পেড়েছে, এক মাসের জন্য স্থগিত ফুটবল ম্যাচ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) একটি ফুটবল মাঠ ১ মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একটি বিশেষ কারণে—একটি সংরক্ষিত প্রজাতির প্লোভার (Plover) পাখি ডিম পেড়েছে মাঠের একদম মাঝখানে। ক্যানবেরা (Canberra) শহর থেকে প্রায় ২০ মিনিট দূরে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স (Jerrabomberra Regional Sports Complex)-এর এই সিদ্ধান্ত এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রে।

ঘটনার সূত্রপাত, মাঠে অনুশীলনে এসে খেলোয়াড়রা দেখতে পান মাঠের কেন্দ্রে একটি প্লোভার পাখি বাসা বেঁধে ডিম পেড়েছে। প্লোভার পাখি পরিচিত তাদের আক্রমণাত্মক আচরণের জন্য, বিশেষ করে ডিম দেয়ার সময়। এ সময় তারা ডানা ঝাপটে, শব্দ করে ও মানুষের দিকে ঝাঁপিয়ে পড়ে সম্ভাব্য হুমকি প্রতিহত করে।

স্থানীয় কুইনবিয়ান-পালারাং কাউন্সিল (Queanbeyan-Palerang Council) জানিয়েছে, মাঠটি আপাতত বন্ধ রাখা হবে, এবং ক্লাব ম্যাচগুলো পাশের অন্য মাঠে স্থানান্তর করা হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডকেয়ার (Wildcare)-এর পরামর্শে।

Advertisement
ads

কাউন্সিল স্থানীয় ফুটবল ক্লাবগুলোর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এবং জানিয়েছে, মাঠটি আবার চালু হবে পাখির প্রজনন সময় শেষ হলে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান বজায় রাখতে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরা।

Continue Reading
Advertisement