গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র, শাসকদলের ঘনিষ্ঠ অভিযুক্তকে আড়াল করছে পুলিশ!
Connect with us

ভাইরাল খবর

গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র, শাসকদলের ঘনিষ্ঠ অভিযুক্তকে আড়াল করছে পুলিশ!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মালদার (Malda) মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় সোমবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্ত বন্ধুর গুলিতে গুরুতর জখম হল দ্বাদশ শ্রেণির ছাত্র সাহিদ শেখ (Sahid Sheikh)। স্থানীয় বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র এই কিশোরকে প্রথমে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে কোলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পরিবারের দাবি, সোমবার রাতে কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সাহিদ। কিছুক্ষণ পরেই গুলিবিদ্ধ অবস্থায় তার খবর আসে। অভিযোগ উঠেছে স্থানীয় লাহাড্ডিটোলা এলাকার বাসিন্দা রাজ শেখ (Raj Sheikh)-এর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, রাজ নানা অপরাধমূলক কাজে যুক্ত। এদিন সাহিদের উপর গুলি চালানোর পেছনেও তার হাত রয়েছে।

ঘটনার পরই এলাকা জুড়ে শুরু হয় উত্তেজনা। সাহিদের বাড়িতে ছুটে আসে পুলিশ। তবে পরিবারের তরফে রাজ শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি। কারণ হিসেবে বিরোধীদের অভিযোগ, রাজ শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ নিরপেক্ষভাবে পদক্ষেপ নিচ্ছে না। বিজেপি নেতৃত্বের ক্ষোভ—“অভিযুক্তকে রক্ষা করতে প্রশাসন ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে।”

Advertisement
ads

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, ঘটনাটি নিছক ব্যক্তিগত বিবাদের ফল। সাহিদ এবং রাজ, দুজনেই শাসকদলের একাধিক কর্মসূচিতে অংশ নিত এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তবে মোবাইল বা ব্যক্তিগত বিষয়ে দ্বন্দ্বের জেরেই এই সংঘাত। অভিযোগ যেহেতু গুরুতর, তাই পুলিশের তরফে যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এদিকে, গুলি চালনার পর থেকে রাজ শেখ পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে বলে দাবি করলেও বিরোধীদের অভিযোগ, প্রশাসন রাজনৈতিক চাপের কারণে অভিযুক্তকে আড়াল করছে। ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—রাজনৈতিক প্রভাবশালী হলে কি আইন একইভাবে কাজ করে না?

Continue Reading
Advertisement