জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এক, ঘটনায় রাজনৈতিক চাপানউতোর বিজেপি ও তৃণমূলের মধ্যে।
Connect with us

মালদা

জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এক, ঘটনায় রাজনৈতিক চাপানউতোর বিজেপি ও তৃণমূলের মধ্যে।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৯ মার্চ : জমি নিয়ে বিবাদের জেরে একজনকে গুলি চালানোর অভিযোগ উঠলো এলাকারই এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার মোথাবাড়ির মদনপুর এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে,গুলিবিদ্ধ ওই যুবকের নাম উদয় মন্ডল। জানা গিয়েছে, উদয় মন্ডলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল ছবিলাল মন্ডলের।

এদিন দুপুরে জমি দেখতে গেলে উদয়ের ওপর চড়াও হয় ছবিলাল ও তার সঙ্গীরা। তাকে লক্ষ করে ছবিলাল গুলিও চালায় বলে অভিযোগ। তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। আহত যুবকের দাদা শিবেন মন্ডল জানিয়েছেন, ওই এলাকায় থাকা তাদের ৬বিঘা জমির মধ্যে চার বিঘা জমির দখলদারী নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল এলাকার বাসিন্দা ছবিলালের। তাদের প্রাণনাশের হুমকীও দিত তারা।এদিনও তার ভাই জমি দেখতে গিয়েছিল। সেসময় তার ওপর হামলা চালায় ছবিলাল ও তার সঙ্গীরা। মারধোর করার পাশাপাশি তাকে লক্ষ করে গুলি চালায়। সেই গুলি লাগে তার পায়ে। জখম অবস্থাতেই তাকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যাল কলেজে। পাশাপাশি তার আরো দাবী তারা গোটা পরিবার বিজেপি কর‍ত। অন্যদিকে ছবিলালরা তৃণমূল কর্মী ছিল।যদিও ওই পরিবারটি বিজেপি করত বলেই তার ওপর তৃণমূল সমর্থকেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি অভিযোগ করেন, উদয় ও তার পরিবার এলাকায় বিজেপির প্রসারে ভূমিকা নিয়েছিল। তাদেরকে আটকাতেই পরিকল্পিতভাবে এই হামলা বলে দাবী করেছেন তিনি। পাশাপাশি এলাকায় সন্ত্রাস ছড়াতেও চেষ্টা করছিলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছবিলাল মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Continue Reading
Advertisement