BLO-দের হুমকির অভিযোগে সরব বিজেপি, রাজ্যসভায় শমীকের নোটিসে তপ্ত রাজনীতি
Connect with us

রাজনীতি

BLO-দের হুমকির অভিযোগে সরব বিজেপি, রাজ্যসভায় শমীকের নোটিসে তপ্ত রাজনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্য রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংসদের দরজায় কড়া নাড়ল বিজেপি। বুধবার সংসদ চলাকালীন রাজ্যসভায় নোটিস জমা দেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বুথ লেভেল অফিসারদের (BLO) হুমকি দিয়েছেন এবং প্রশাসনিক চাপে রেখেছেন।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। কোনও রাজ্যের আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে বলা যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে জনসমক্ষে সরকারি কর্মচারীদের হুমকি দিলে তা সাংবিধানিক শালীনতার পরিপন্থী।” তিনি আরও দাবি করেন, BLO-রা ইতিমধ্যেই কমিশনের কাছে আতঙ্কের কথা জানিয়েছেন, এবং বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কার্যত এক সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ বারবার এনআরসি নোটিসে দিশেহারা তুফানগঞ্জের মোমিনা, ফরেন ট্রাইব্যুনালে হাজিরার ডাক

বিজেপি নেতার কটাক্ষ, “ভারত কোনও ধর্মশালা নয়। বাইরে থেকে যে আসছে, এখানে থেকে যাচ্ছে। কমিশন অনুপ্রবেশ বন্ধ করতে চাইছে। কিন্তু তৃণমূল সেটা মানতে পারছে না, কারণ ভুয়ো নাম কেটে দিলে ওদের ক্ষমতা চলে যাবে।”

Advertisement
ads

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস শমীকের এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পাল্টা অভিযোগে বলেছেন, “SIR আসলে Silent Invisible Rigging—এর মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, অথচ কুকুর আর ট্র্যাক্টরের নামে সার্টিফিকেট দেওয়া হচ্ছে।”

অভিষেকের হুঁশিয়ারি, “দু’জন প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দেখাক, বাংলার মানুষই তার জবাব দেবে।” শমীকের রাজ্যসভা নোটিসে নতুন করে চড়েছে রাজনৈতিক তাপমাত্রা, আর ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্যে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির সরাসরি সংঘাত।

Continue Reading
Advertisement