ফের অগ্নিকাণ্ড, প্লাস্টিকের গুদামে আগুনে ঘন ধোঁয়ায় ঢাকল এলাকা
Connect with us

কলকাতা

ফের অগ্নিকাণ্ড, প্লাস্টিকের গুদামে আগুনে ঘন ধোঁয়ায় ঢাকল এলাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের শহরে অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল বাইপাস সংলগ্ন মাঠপুকুর এলাকা। বুধবার দুপুরে একটি পরিত্যক্ত প্লাস্টিকের গুদামে হঠাৎ করে ভয়াবহ আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অংশে। প্রথমে খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে পাঠানো হয় আরও চারটি ইঞ্জিন। বর্তমানে দমকলের মোট আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) দাবি, গুদামে থাকা দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা ঢেকে যায় ঘন ধোঁয়ায়। আতঙ্ক ছড়ায় পার্শ্ববর্তী বসত বাড়িগুলিতে। অনেকেই নিজেদের উদ্যোগে আগুন নেভাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।

আরও পড়ুনঃ ভুল বোঝাবুঝিতে জীবন তছনছ, অসুস্থ মহিলাকে হাসপাতালে নেওয়াতেই জেল যুবকের

দমকল সূত্রে (Fire Department) জানানো হয়েছে, এই মুহূর্তে এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সুবিধা হচ্ছে। তবে দাহ্য বস্তু থাকায় আগুন সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে বলে আশঙ্কা। আপাতত হতাহতের কোনও খবর নেই। গুদামটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকলেও তার পাশে রয়েছে বহু বাড়ি ও দোকান। তাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads

কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের এক আধিকারিক (Officer-in-Charge) জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে আসার পরই আমরা কারণ অনুসন্ধানের কাজ শুরু করব।” শহরের মধ্যে পরপর আগুন লাগার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনেরও।