চীনের তৈরি যুদ্ধবিমান ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল, মৃত্যু ২৭ জনের
Connect with us

বাংলাদেশ

চীনের তৈরি যুদ্ধবিমান ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল, মৃত্যু ২৭ জনের

Dipa Chakraborty

Published

on

বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের বিমান দুর্ঘটনা। এবার এক চীনা নির্মিত যুদ্ধবিমান ভেঙে পড়ল একটি স্কুল ভবনের উপর। সোমবার দুপুরে মহড়ার সময় ঢাকার উত্তরা এলাকার ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এর উপর আচমকাই ভেঙে পড়ে বাংলাদেশ বায়ুসেনার একটি FT-7 BGI যুদ্ধবিমান। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৫ জনই শিশু। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, বিমানটি ওড়ার মাত্র ১২ মিনিটের মধ্যেই তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট চেষ্টা করেছিলেন ফাঁকা জায়গায় অবতরণের, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন এবং স্কুল ভবনের উপর আছড়ে পড়ে বিমানটি।

গুরুত্বপূর্ণভাবে, এই FT-7 BGI বিমানটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। সামরিক তথ্য অনুসারে, গত দুই দশকে বাংলাদেশে বায়ুসেনার ১১টি দুর্ঘটনার মধ্যে ৭টিই ছিল চীনা প্রযুক্তিতে তৈরি। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনার জন্য শুধু চীনের নিম্নমানের যুদ্ধবিমানই নয়, ঢাকার অপরিকল্পিত নগরায়নও দায়ী।

এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিক বলেন, “বিমান অবতরণের জন্য কমপক্ষে ৮ নটিক্যাল মাইল ‘ফ্রি ফ্লাই জোন’ প্রয়োজন, যা ঢাকার মত ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় অসম্ভব।”

Advertisement
ads

তবে সব কিছুর মধ্যেও প্রশ্ন উঠছে— এত বড় দুর্ঘটনার পরেও কেন সম্পূর্ণ নীরব দেশের সরকার? প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নীরবতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।

Continue Reading
Advertisement