খুন
বিহারে রক্তে ভেজা রবিবার, ২৪ ঘণ্টায় খুন আইনজীবী-চিকিৎসক-ব্যবসায়ী-দোকানি
ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রক্তাক্ত হচ্ছে বিহার। মাত্র ২৪ ঘণ্টায় চার-চারটি খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। শনিবার বিকেল থেকে রবিবার দুপুর পর্যন্ত এক ব্যবসায়ী, এক চিকিৎসক, এক মুদি দোকানদার এবং সবশেষে এক আইনজীবী—নিহত হয়েছেন পরপর চারজন। প্রশ্ন উঠছে, “Is there any law and order left in Bihar?”
রবিবার দুপুরে পাটনার (Patna) আদালত সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান আইনজীবী জিতেন্দ্র কুমার মাহাতো (58)। জানা গিয়েছে, দীর্ঘদিন আইনি পেশা থেকে দূরে ছিলেন তিনি। ঘটনার সময় চা খেয়ে বাড়ি ফিরছিলেন। সেসময়ই তাঁর ওপর পরপর গুলি চালায় আততায়ীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ছাব্বিশের আগে বাংলা ‘দখলে’ মাঠে নামছেন শাহ, বাড়ি ভাড়া নিয়ে থাকতে চান রাজ্যেই
এর আগে শনিবার সীতামারহিতে (Sitamarhi) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় স্থানীয় ব্যবসায়ী পুটু খানকে (Putu Khan)। জনবহুল বাজারে, সিসিটিভির সামনে এই খুনের ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
একইদিন শেখপুরায় (Sheikhpura) খুন হন বর্ষীয়ান চিকিৎসক সুরেন্দ্র কুমার (Surendra Kumar)। বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এদিকে শুক্রবার বিকেলে মুনগের জেলার মুদি দোকানদার বিক্রম ঝা (Bikram Jha) একইভাবে গুলিবিদ্ধ হন।
এই চারটি খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কোনও দৃশ্যমান অগ্রগতি নেই। কোনও মোটিভ স্পষ্ট নয়, গ্রেপ্তার নেই, কেবল আতঙ্কই বাড়ছে।
বিরোধীরা ইতিমধ্যেই মুখ খুলেছেন। বিজেপির একাংশ, এমনকি সরকারপক্ষের জোটসঙ্গীরাও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। নীতীশ কুমার প্রশাসন অবশ্য দায় চাপাতে চাইছে আরজেডির ঘাড়ে। সব মিলিয়ে ভোটের মুখে বিহারে “blood-soaked politics”-এর চিত্র স্পষ্ট হয়ে উঠছে।
