রাজনীতির বাইরে জীবন কেমন হবে, স্পষ্ট ছবি তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

রাজনীতির বাইরে জীবন কেমন হবে, স্পষ্ট ছবি তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও তাঁর ভাবনায় শান্ত এক অবসর। অমিত শাহ (Amit Shah) জানালেন, রাজনীতির পরে জীবন কাটাতে চান বেদ-উপনিষদের পাঠ আর কৃষিকাজে মনোনিবেশ করে। বুধবার আমেদাবাদে (Ahmedabad) ‘সহকার সংবাদ’ (Sahakar Samvad) নামের এক আলোচনাচক্রে গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশের গ্রামীণ নারীদের সামনে এই ব্যক্তিগত সিদ্ধান্তের কথা ভাগ করে নেন তিনি।

অমিত শাহ বলেন, “অবসর জীবনে আমি নিজেকে উৎসর্গ করব বেদ-উপনিষদ অধ্যয়ন ও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার জন্য। কৃষিকাজে যে শান্তি, তা অমূল্য।” তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই নিজের খামারে প্রাকৃতিক চাষ শুরু করেছেন এবং তার ফলে উৎপাদন বেড়েছে প্রায় দেড় গুণ। রাসায়নিক সার ব্যবহারে কীভাবে গম উৎপাদিত হলেও তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, সে প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়; রাজনৈতিক তরজা ও দুঃখপ্রকাশ কর্তৃপক্ষের

শুধু কৃষিই নয়, সহযোগিতা মন্ত্রকের দায়িত্ব নিয়ে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শাহ বলেন, “এই মন্ত্রকের মাধ্যমে আমি দেশের কৃষক, পশুপালক, গরিব ও গ্রামের মানুষের জন্য কিছু করতে পারছি—এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।”

Advertisement
ads

রাজনৈতিক শিবিরে এমন আত্মজিজ্ঞাসা বা অবসরের স্পষ্ট পরিকল্পনা বিরল। অথচ অমিত শাহ এদিন আত্মবিশ্বাসের সঙ্গেই জানান, রাজনীতির বাইরে তাঁর জীবনের লক্ষ্য কতটা পরিষ্কার। কর্মব্যস্ততা ও প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়ে ‘জীবন’-এর গভীরতর মানে খুঁজতে চান তিনি—যেখানে বেদ, উপনিষদ, প্রকৃতি আর কৃষিকাজ মিলেমিশে থাকবে তাঁর ভবিষ্যৎ জীবনদর্শনের মূল সুর।

Continue Reading
Advertisement