চিনের সহায়তায় দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান, দাবি সিআইএ-র
Connect with us

পাকিস্তান

চিনের সহায়তায় দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান, দাবি সিআইএ-র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: শান্তির নোবেল দিবে ট্রাম্পকে! এই কথা বলে পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে খতম করবার পরিকল্পনা করছে। ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পর পাকিস্তান গোপনে তৈরি করছে এমন পরমাণু ক্ষেপণাস্ত্র, যা পাহাড়-পার হয়ে আছড়ে পড়তে পারে মার্কিন ভূখণ্ডেও! এমনই চাঞ্চল্যকর দাবি করল আমেরিকার এক শীর্ষ গুপ্তচর সংস্থা। শুধু তাই নয়, পাকিস্তানের এই কার্যকলাপে চিন সরাসরি সাহায্য করছে বলেও দাবি ওই রিপোর্টে।

ওয়াশিংটনের একাধিক গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে মার্কিন রিপোর্টে জানানো হয়েছে, ইসলামাবাদ অন্তর্দেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। এই মিসাইল এমনভাবে ডিজাইন করা হচ্ছে, যাতে তা হাজার হাজার কিলোমিটার দূরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম হয়। আমেরিকার গোয়েন্দাদের আশঙ্কা, এই মিসাইল একবার তৈরি হয়ে গেলে আন্তর্জাতিক শান্তির ভারসাম্য নষ্ট হতে পারে।

আরও পড়ুনঃ সরকারি টাকায় রথযাত্রা! মুখ্যমন্ত্রীর ভাবনায় ভোট, কটাক্ষ দিলীপ ঘোষের

হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক নাম প্রকাশ না করে জানিয়েছেন, “আমরা যদি নিশ্চিত হই যে পাকিস্তানের তৈরি এই মিসাইল আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি, তবে ইসলামাবাদকে পরমাণু প্রতিপক্ষ (Nuclear Adversary) হিসেবে চিহ্নিত করা হবে।” প্রসঙ্গত, আমেরিকার নিরাপত্তা নীতিতে বলা আছে— যদি কোনও পারমাণবিক অস্ত্রধারী দেশ মার্কিন ভূখণ্ডের জন্য হুমকি হয়ে ওঠে, তবে তাকে ‘পারমাণবিক প্রতিপক্ষ’ ঘোষণা করা হবে।

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানের ঘুম কেড়েছে। এরপরই চাপে পড়ে চিনের সহায়তায় পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছে ইসলামাবাদ। যদিও পাকিস্তান সরকার বা সেনার তরফে এই রিপোর্টের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্তর্জাতিক মহলে এই নতুন পারমাণবিক তৎপরতা ঘিরে উদ্বেগ বাড়ছে।

Continue Reading
Advertisement