ধর্ষণের অভিযুক্তের সঙ্গে মদের গ্লাসে সিপিএম নেত্রী, ছবি ভাইরাল হতেই শোরগোল
Connect with us

রাজনীতি

ধর্ষণের অভিযুক্তের সঙ্গে মদের গ্লাসে সিপিএম নেত্রী, ছবি ভাইরাল হতেই শোরগোল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার সিপিএম (CPM) নেত্রী তনুশ্রী মণ্ডল (Tanushree Mondal) নতুন বিতর্কের কেন্দ্রে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ছবি, যেখানে মদের গ্লাস হাতে বসে পার্টি করছেন তিনি। কিন্তু শুধু মদ্যপান নয়, তাঁর পাশেই বসে থাকা যুব নেতাকে ঘিরেই উঠেছে প্রবল প্রশ্ন। কারণ, সেই যুব নেতা অভিনন্দন দত্তগুপ্ত (Abhinandan Dattagupta) বর্তমানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল (TMC), যদিও সিপিএমের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রবিবার তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল (Mrityunjay Pal) নিজের ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করেন। তিনি কটাক্ষ করে লেখেন, “বিধানসভায় শূন্য, তবে নেশায় পূর্ণ। দক্ষিণ ২৪ পরগনায় সিপিএম নেত্রী তনুশ্রীর ‘মদের পার্টি’ চলছে জোরকদমে। ভোট নেই, তবু নেশায় যেন ১০০তে ১০০!”

আরও পড়ুনঃ হাসপাতালের আইসিইউ-তে বিজেপি সাংসদ অভিজিৎ, উদ্বেগে অনুগামীরা

মৃত্যুঞ্জয় পাল আরও অভিযোগ করেন, “তনুশ্রী এবং অভিনন্দন দু’জনই সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) ঘনিষ্ঠ। দলের সাংগঠনিক পতনের পরও এরা নিজেদের নিয়ে ব্যস্ত ফেসবুকে বাতেলা, ফাঁকা ফ্ল্যাট আর নেশার আড্ডায়।”

Advertisement
ads

পোস্টে তৃণমূল নেতার স্পষ্ট বক্তব্য, তাঁর ব্যক্তিগতভাবে মদ্যপান নিয়ে আপত্তি নেই, তবে ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একজনের সঙ্গে বসে একজন মহিলা নেত্রীর পার্টি করা, তা সামাজিকভাবে অগ্রহণযোগ্য।

ছবিটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, কীভাবে একজন মহিলা নেতা, যিনি সমাজের প্রতি দায়বদ্ধ, তিনি একজন অভিযুক্তের সঙ্গে এমনভাবে সময় কাটাতে পারেন? ঘটনাটি প্রকাশ্যে আসার পরেও সিপিএমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার জেরে তনুশ্রী মণ্ডল এবং সিপিএমের নীরবতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। তবে এই বিতর্কে সিপিএমের পক্ষ থেকে কী উত্তর আসে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Advertisement
ads
Continue Reading
Advertisement