ডিজিটাল ডেস্কঃ আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন রয়েছেন তমলুকের বিজেপি সাংসদ (BJP MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। প্যানক্রিয়াটাইটিস (Pancreatitis)-এর সমস্যায় আক্রান্ত হয়ে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (Saturday) রাতে হঠাৎ তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, বাড়িতে একাধিকবার বমি (Vomiting) হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিজিৎবাবুকে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থা খতিয়ে দেখে চিকিৎসকরা তাঁকে সঙ্গে সঙ্গে আইসিইউতে স্থানান্তরিত করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে বিপদ একেবারে কাটেনি। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হয়েছে। অভ্যন্তরীণ চিকিৎসা (Internal Medicine), ক্রিটিক্যাল কেয়ার (Critical Care), কার্ডিওলজি (Cardiology), পালমোনোলজি (Pulmonology), এন্ডোক্রিনোলজি (Endocrinology), গ্যাস্ট্রোএন্টেরোলজি (Gastroenterology) এবং জিআই সার্জারি (GI Surgery)-র বিশেষজ্ঞরা অভিজিৎবাবুর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
আরও পড়ুনঃ ‘মমতার চপ্পলের নীচে পশ্চিমবঙ্গ পুলিশ’—বিজেপি অফিসে গভীর রাতে হানায় তীব্র আক্রমণ শুভেন্দুর
হাসপাতাল কর্তৃপক্ষ রবিবার (Sunday) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সার্বক্ষণিক পর্যবেক্ষণে (Constant Monitoring) রাখা হচ্ছে। যদিও অবস্থা আপাতত স্থিতিশীল, তবে তাঁকে এখনই সংকটমুক্ত বলা যাচ্ছে না।
বিজেপি সাংসদ (BJP MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপতি (Justice) হিসেবে পরিচিত মুখ ছিলেন। তাঁর হঠাৎ অসুস্থ হওয়ার খবরে চিন্তিত তাঁর পরিবার, সহকর্মী ও রাজনৈতিক অনুগামীরা।