পরকীয়া সম্পর্কের ছায়া! একই শাড়িতে ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য
Connect with us

আত্মহত্যা

পরকীয়া সম্পর্কের ছায়া! একই শাড়িতে ঝুলন্ত দেহ, এলাকায় চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: মাথাভাঙ্গা (Mathabhanga) মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকায় পরকীয়া প্রেমের জেরে এক যুগলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। রবিবার সকালে একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় আরতি বর্মন (Arati Barman) ও খোকন বর্মনের (Khokon Barman, alias Prosenjit) নিথর দেহ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আরতি ও খোকন দু’জনেই বিবাহিত এবং দীর্ঘদিন ধরেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, আরতি বর্মনের স্বামী নিরোধ বর্মন (Nirodh Barman) ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। সেই অনুপস্থিতির সুযোগেই গোপন সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী খোকনের সঙ্গে।

আরও পড়ুনঃ আওয়ামি লিগ নিষিদ্ধ, জঙ্গিরা চালাচ্ছে দেশ – অন্তর্বর্তী সরকারকে একহাত শেখ হাসিনার

জানা গেছে, আরতি ও খোকন দু’জনেরই পরিবার ছিল। প্রত্যেকেরই দুটি করে সন্তান রয়েছে। সবকিছু ফেলে একসঙ্গে মৃত্যু বরণ করল তারা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, একটি মাত্র শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুগলটি।

Advertisement
ads

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ক্যাম্পের পুলিশ। দেহদুটি উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে দাবি, সম্প্রতি পরিবার ও সমাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তারা। যদিও এটি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য—তা জানতে চায় পুলিশ। এ নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্ত।

এই ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি জোর চর্চাও শুরু হয়েছে সম্পর্কের সীমা ও সমাজিক মূল্যবোধ নিয়ে।

Advertisement
ads
Continue Reading
Advertisement