অপারেশন সিঁদুর
অভিযান চলাকালীন পাকিস্তানের সঙ্গে যোগ, ডিগ থেকে ধৃত ভারতীয় যুবক
ডিজিটাল ডেস্ক: রাজস্থানের ডিগ থেকে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার — ভারতের নিরাপত্তায় হুমকি। রাজস্থানের ডিগ (Dig, Rajasthan) থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার অভিযোগে কাসিম (Qasim) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
৩২ বছর বয়সী অভিযুক্ত কাসিমের বিরুদ্ধে দেশের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হ্যান্ডেলারদের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। তদন্তকারী আধিকারিকদের মতে, কাসিমের ISI-এর বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে নিয়মিত ফোন যোগাযোগ ছিল এবং তিনি একাধিকবার পাকিস্তান ভ্রমণও করেছেন। গ্রেপ্তারের পর কাসিমের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃচিপস চুরির অপদ্রোহে অপমান, সপ্তম শ্রেণির পড়ুয়ার আত্মঘাতী হওয়ার রহস্যে নতুন মোড়
এই ঘটনার আগে গুজরাট পুলিশের গোয়েন্দারা কচ্ছের ভারত-পাক সীমান্ত এলাকা থেকে সহদেব সিং গোহিল (Sahdev Singh Gohil) নামে এক স্বাস্থ্য কর্মীকে পাকিস্তানের চর সন্দেহে গ্রেপ্তার করেছিলেন। তাকে ISI-র সঙ্গে তথ্য আদান-প্রদান করার দায়ে অভিযুক্ত করা হয়। জেরায় সে নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানানো হয়েছে।
অপারেশন সিঁদুরের সময় গোয়েন্দারা জানতে পারেন, দেশজুড়ে কিছু ‘গদ্দার’ নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে। এর পরেই ‘সুন্দরী’ ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) গ্রেপ্তার হন এবং তার জেরায় গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিককে পাকিস্তানের পক্ষ থেকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। রাজস্থান থেকে এই কাসিমের গ্রেপ্তারও সেই ধারাবাহিকতায়। সরকারি সূত্রে জানা গেছে, দেশের নিরাপত্তা বজায় রাখতে এসব ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
