দেশের খবর
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা পৌঁছাতে ৭ সর্বদলীয় প্রতিনিধি দলের নাম প্রকাশ
ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একতা ও অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গঠিত সাতটি সর্বদলীয় কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) শনিবার সোশ্যাল মিডিয়ায় ওই কমিটির সাংসদদের নাম এবং তাদের গন্তব্য দেশের বিবরণ ঘোষণা করেন।
তালিকায় এনডিএ (NDA) সদস্যদের আধিক্য স্পষ্ট হলেও, কংগ্রেস (Congress)-এর চার সাংসদের মধ্যে মাত্র একজনই রয়েছেন প্রতিনিধিদলে। আনন্দ শর্মা (Anand Sharma) কংগ্রেসের একমাত্র সদস্য হিসেবে প্রতিনিধিদলে নির্বাচিত হয়েছেন। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈ (Gaurav Gogoi), রাজ্যসভার সাংসদ ড. সইদ নাসির হুসেন (Dr. Syed Nasir Hussain), এবং লোকসভার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং (Amrinder Singh Raja Warring) এই কমিটিতে সুযোগ পাননি। তবে, তালিকার বাইরে থেকে কংগ্রেসের সলমন খুরশিদ (Salman Khurshid), মণীশ তিওয়ারি (Manish Tiwari) মতো নেতারা বিভিন্ন প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস (TMC)-এর তরফে একমাত্র ইউসুফ পাঠান (Yusuf Pathan) এই কমিটিতে রয়েছেন।
One mission. One message. One Bharat 🇮🇳
Seven All-Party Delegations will soon engage key nations under #OperationSindoor, reflecting our collective resolve against terrorism.Here’s the list of MPs & delegations representing this united front. https://t.co/1igT7D21mZ pic.twitter.com/3eaZS21PbC
— Kiren Rijiju (@KirenRijiju) May 17, 2025
আরও পড়ুনঃ হায়দরাবাদের চারমিনার এলাকায় বহুতল আগুনে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু
কিরেন রিজিজু বলেন, “একটাই মিশন, একটাই বার্তা — ঐক্যবদ্ধ ভারত (United India)। এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলি আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত সংকল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।”
প্রতিনিধিদলগুলোর গন্তব্যও পরিকল্পিতভাবে নির্ধারণ করা হয়েছে। যেমন, মুসলিম অধ্যুষিত সৌদি আরবের (Saudi Arabia) জন্য পাঠানো হচ্ছে আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi), গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। আমেরিকায় (USA) কেন্দ্র পাঠাচ্ছে শশী থারুর (Shashi Tharoor)-কে, যিনি কূটনৈতিক অভিজ্ঞতায় পারদর্শী বলে বিবেচিত।
পাহেলগাঁও (Pahalgam) সন্ত্রাস এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর পর ভারতের অবস্থান ও পাকিস্তানের সরাসরি জঙ্গি মদদ প্রদানের প্রমাণ বিশ্বসামনের আলোচনায় আনতে এই প্রতিনিধিদলগুলো কাজ করবে। আমেরিকাগামী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শশী থারুর।
শীর্ষপদে আরও ছয় সাংসদ রয়েছেন: রবিশংকর প্রসাদ (Ravi Shankar Prasad – BJP), সঞ্জয়কুমার ঝা (Sanjay Kumar Jha – JDU), বৈজয়ন্ত পাণ্ডা (Baijayant Panda – BJP), কানিমোঝি করুণানিধি (Kanimozhi Karunanidhi – DMK), এবং সুপ্রিয়া সুলে (Supriya Sule – NCP)।
