ফাইটার জেটে ঢুকে পলায়নের চেষ্টা, ভারতীয় সেনার হাতে পাক পাইলট আটক
Connect with us

হামলা

ফাইটার জেটে ঢুকে পলায়নের চেষ্টা, ভারতীয় সেনার হাতে পাক পাইলট আটক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে রাজস্থানের জয়সলমেরে (Jaisalmer) ঢুকে পড়েছিল পাকিস্তান বায়ুসেনার (Pakistan Air Force) একটি যুদ্ধবিমান। প্রতিরক্ষা সূত্রের খবর, ওই বিমানটিকে টার্গেট করে গুলি চালায় ভারতীয় বাহিনী। যুদ্ধবিমানটি ধ্বংস হয়ে যাওয়ার পর প্যারাসুট ব্যবহার করে নামার চেষ্টা করছিল পাক পাইলট। সেখানেই ভারতীয় সেনার (Indian Army) হাতে ধরা পড়ে সে।

যদিও এখনও পর্যন্ত ধৃত পাইলটের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। তবে এই ঘটনা ঘিরে ফের ২০১৯ সালের বালাকোটের (Balakot Airstrike) পরিণতি মনে করিয়ে দিচ্ছে অনেককেই—যখন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) পাক সেনার হাতে পড়তে হয়েছিল। এবার সেই বিপরীত দৃশ্যের সাক্ষী ভারত।

আরও পড়ুনঃ ড্রোন ছুঁড়েও রক্ষা পেল না পাকিস্তান, ভারত s-৪০০ গুঁড়িয়ে দিল ৩০টি মিসাইল

বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান একযোগে আক্রমণের চেষ্টা চালায় জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাটের (Jammu & Kashmir, Rajasthan, Punjab, Gujarat) বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। একাধিক ড্রোন (Drone) ও মিসাইল (Missile) নিক্ষেপ করে ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে। তবে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defence System) সে সব আগ্রাসন সম্পূর্ণভাবে প্রতিহত করে।

Advertisement
ads ads

প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ভারতের তরফে গুলি করে নামানো হয়েছে অন্তত ৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, পাকিস্তানের দুটি জেএফ-১৭ (JF-17) এবং একটি এফ-১৬ (F-16) যুদ্ধবিমানও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান নিজেই এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে বলে সূত্রের দাবি।

সীমান্ত উত্তেজনার আবহে ভারতীয় সেনার এই সাফল্য শুধু নিরাপত্তার দিকেই নয়, কূটনৈতিক স্তরেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই আগ্রাসী পদক্ষেপের পরিণতি এবার তাদের নিজেদের ঘাড়েই ফিরছে।

Continue Reading
Advertisement ads