পাকিস্তানের নতুন চাল? পহেলগাঁও হামলার তদন্তে তৃতীয় পক্ষ টানতে মরিয়া শাহবাজ শরিফ
Connect with us

হামলা

পাকিস্তানের নতুন চাল? পহেলগাঁও হামলার তদন্তে তৃতীয় পক্ষ টানতে মরিয়া শাহবাজ শরিফ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে নৃশংস হামলার রক্ত এখনো শুকায়নি। তারই মধ্যে আন্তর্জাতিক মহলের সামনে নিজেদের দায় এড়াতে নতুন কূটকৌশল শুরু করল পাকিস্তান। শুক্রবার, প্রথমবার এই ঘটনায় মুখ খুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়ে দিলেন, পহেলগাঁও হামলার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তে তাঁদের কোনও আপত্তি নেই। অর্থাৎ, ভারতের বিরুদ্ধে চাপ বাড়াতে তৃতীয় শক্তির হস্তক্ষেপ চাইছে ইসলামাবাদ

আসলে হামলার পর থেকেই গোটা বিশ্ব জানে, এই আক্রমণের নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি। কিন্তু সেই দায় স্বীকার না করে ফের ‘বিপরীত কৌশল’ নিচ্ছে পাকিস্তান। শাহবাজের বক্তব্য, “আমরা শান্তি চাই। তবে ভারতের উস্কানি আমরা মেনে নেব না।” অথচ হামলার পর থেকেই প্রমাণ মিলছে পাক মদতের। সূত্রের খবর, হামলার ঠিক আগেই পাক অধিকৃত কাশ্মীরে কয়েকটি লস্কর ক্যাম্পে অস্বাভাবিক গতিবিধি দেখা গিয়েছিল।

আরও পড়ুনঃ চোখের জলে বিদায়! বীর শহীদ ঝন্টুর মৃত্যুতে শোকাহত গ্রাম

শুধু শাহবাজ নন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও একই সুরে ভারতকে দোষারোপ করেছেন। তাঁদের অভিযোগ, ভারত নাকি রাজনৈতিক ফায়দা তুলতে পাকিস্তানকে দোষ দিচ্ছে। অথচ পাকিস্তান নিজে ১৯৭২ সালের শিমলা চুক্তির শর্ত ভেঙে এখন আন্তর্জাতিক মহলের কাছে বিচার চাইছে! চুক্তি অনুযায়ী, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চলবে না। কিন্তু পাকিস্তান ফের সেই নিয়ম লঙ্ঘনের চেষ্টা করছে।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদ এখন আমেরিকা, চিন ও মুসলিম বিশ্বের দেশগুলির সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। নিজেদের কুকর্মের দায় না নিয়ে বরং ভারতের উপর চাপ তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে তারা। প্রশ্ন উঠছে, বারবার সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে উঠেও পাকিস্তান কেন আজও নির্লজ্জভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে?

বিশ্লেষণ বলছে, পাকিস্তানের এই চাল স্পষ্ট — আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করার জন্য মিথ্যার মোড়কে নিজেদের রক্ষা করা। তবে ভারতের তরফ থেকে কড়া জবাবের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। ইসলামাবাদের মিথ্যাচারের মুখোশ খুলে দিতে নয়াদিল্লি যে আর দেরি করবে না, তা বলাই বাহুল্য।

Continue Reading
Advertisement