পঞ্জাবের জন্য ভালোবাসা, নাকি চহলের জন্য? মহওয়াশের ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
Connect with us

বিনোদন

পঞ্জাবের জন্য ভালোবাসা, নাকি চহলের জন্য? মহওয়াশের ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় স্পিনার ইউজভেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন যেন যত দিন যাচ্ছে, ততই চর্চার কেন্দ্রে উঠে আসছে। স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এরই মধ্যে নতুন করে প্রেমের গুঞ্জনে নাম জড়াল চহলের। এবার এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করল আইপিএল—স্টেডিয়ামের গ্যালারিতে চহলের সমর্থনে গলা ফাটাতে দেখা গেল নেট-ইনফ্লুয়েঞ্জার ও আরজে মহওয়াশকে।

মঙ্গলবার চণ্ডীগড়ের মাঠে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে হাজির ছিলেন মহওয়াশ। সোশ্যাল মিডিয়াতেও ম্যাচের ছবি এবং ভিডিও পোস্ট করে তিনি জানান, পঞ্জাবের জন্য তাঁর সমর্থন অটুট। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,
“এগিয়ে চলো পঞ্জাব। তোমরা হারো বা জেতো, তোমরাই তারকা। এগিয়ে চলো।” চলতি মরসুমে চহলকে পঞ্জাব কিংস ১৮ কোটি টাকায় দলে নিয়েছে—আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন তিনি।

মহওয়াশ ও চহলের সম্পর্কের গুজব অবশ্য নতুন নয়। প্রথমবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন গ্যালারিতে পাশাপাশি বসে ম্যাচ উপভোগ করছিলেন তাঁরা। পরে মহওয়াশের ইনস্টাগ্রাম পোস্টে সেই মুহূর্তের কিছু ছবি উঠে আসে—যেখানে একাধিক ছবিতে চহলকেও দেখা যায়। সেই থেকেই শুরু প্রেমের জল্পনা।

আরও পড়ুনঃ ধোনি-প্রেম নিয়ে কটাক্ষ! সিধুর সঙ্গে মুখোমুখি রায়ডু, জল্পনা তুঙ্গে

Advertisement
ads

এই গুজব যখন চরমে, তখন মহওয়াশ একটি বিবৃতি দিয়ে বিষয়টিকে “ভিত্তিহীন” বলে দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“বিপরীত লিঙ্গের কারও পাশে বসলেই কি প্রেম করা হয়? সে হলে তো প্রতিদিনই একাধিক জনের সঙ্গে প্রেম করছি! এই সব গুজবে হাসি পায়।’’
চহল নিজেও আবেদন জানান এই বিষয়ে মিথ্যা প্রচার না করতে। তবু দু’জনকে ঘিরে সম্পর্কের গুঞ্জন থেমে নেই।

চহল বর্তমানে পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। এমন সময় মহওয়াশের প্রকাশ্য সমর্থন এবং মাঠে উপস্থিতি আবারও সামনে আনল তাঁদের সম্ভাব্য সম্পর্কের জল্পনা। এখনও পর্যন্ত কেউই সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেননি। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে এই জল্পনা যে থামার নয়, তা বলাই যায়।

Continue Reading
Advertisement