খেলার খবর
দেশজুড়ে উৎসব, আরসিবি-র প্রথম আইপিএল জয়ে নেটদুনিয়ায় বিরাট বন্দনা
ডিজিটাল ডেস্কঃ ১৮ বছরের অপেক্ষার অবসান। অবশেষে আইপিএলের (IPL) মঞ্চে চ্যাম্পিয়নের তকমা জুটল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore – RCB) কপালে। আরসিবি ট্রফি জেতার সঙ্গে সঙ্গেই বিরাট কোহলি (Virat Kohli) হয়ে উঠেছেন দেশের গর্ব। গোটা দেশজুড়ে বইছে বিজয়োৎসবের হাওয়া। নেটদুনিয়ায় চলছে বিরাট বন্দনা। রাজনীতি, ক্রীড়াজগত, বলিউড থেকে কর্পোরেট দুনিয়া—সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন “১৮ নম্বর জার্সিকে”।
মাস্টার ব্লাস্টারের বার্তা
শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) এক্স হ্যান্ডেলে লেখেন, “১৮তম আইপিএল ট্রফিটা সবচেয়ে ভালো মানিয়েছে ১৮ নম্বর জার্সির হাতেই। দুর্দান্ত খেলেছে আরসিবি। তারা নিঃসন্দেহে এই ট্রফির যোগ্য দাবিদার।” পাশাপাশি হারলেও পাঞ্জাবের (Punjab Kings) লড়াকু মনোভাবকেও কুর্নিশ জানিয়েছেন ক্রিকেটের ঈশ্বর।
Congratulations to @RCBTweets on their first-ever IPL title. Fitting that jersey no. 18 lifts the trophy in the 18th edition.
Well played and well deserved! 🏆 👏🏽
Well played to @PunjabKingsIPL as well for a well-fought season.
— Sachin Tendulkar (@sachin_rt) June 3, 2025
যুবির আবেগঘন পোস্ট
প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) লেখেন, “সেরা গল্পগুলো তৈরি হয় দীর্ঘ অপেক্ষার পরেই। ১৮ বছর ধরে এক দল, এক স্বপ্নের প্রতি তোমার আস্থা অটুট ছিল। অভিনন্দন বিরাট।”
Been a long wait, but the best stories are worth it! To win after 18 years takes more than talent 🏆 It takes belief, resilience and fire. Congrats @RCBTweets on a well-earned title. Massive congratulations to @imVkohli 🙌🏻 All these seasons, one team and belief in that one dream!…
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 3, 2025
কর্ণাটকের গর্ব
কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) কন্নড় ভাষায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, “বিরাট কোহলির ১৮ বছরের নিষ্ঠা, একাগ্রতা এবং পরিশ্রমের ফল আজকের জয়। এই দিনটা ইতিহাস হয়ে থাকবে।”
উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar) লেখেন, “১৮ বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ তোমরা প্রত্যেক কন্নড়ের স্বপ্ন পূরণ করেছ। কর্নাটক গর্বিত।”
ক্রিকেট মহল ও বলিউডের শুভেচ্ছা
বিরাটের জয়কে সম্মান জানিয়ে শুভেচ্ছা পাঠিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)।
বলিউড তারকা আমির খান (Aamir Khan) বিরাটকে আখ্যা দিয়েছেন “পারফেকশনিস্ট” হিসেবে। আরও একাধিক তারকা আরসিবির জয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন সামাজিক মাধ্যমে।
উৎসবের রঙে রাঙা আরসিবি
দেশজুড়ে উদযাপন শুরু হয়ে গিয়েছে। ট্রফি হাতে বিরাট কোহলির সেই উল্লাসমুখ মুহূর্ত এখন কোটি ভক্তের হৃদয়ে অমলিন। অবশেষে ইতিহাস লিখল আরসিবি। ১৮ বছর ধরে যে স্বপ্ন বহন করেছিলেন কোহলি, তা আজ বাস্তব।
