রাস্তায় খেলতে গিয়ে পৌরসভার গাড়ির নিচে পিষে মৃত্যু, আড়াই বছরের শিশুর
Connect with us

দুর্ঘটনা

রাস্তায় খেলতে গিয়ে পৌরসভার গাড়ির নিচে পিষে মৃত্যু, আড়াই বছরের শিশুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার সকালে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির সামনের রাস্তায় খেলতে খেলতে পৌরসভার আর্বজনা সাফাইয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। ঘটনায় শোকস্তব্ধ পরিবার, উত্তপ্ত এলাকা। নিহত শিশুটির নাম অংশ গর। স্থানীয় কড়াই ফ্যাক্টরি এলাকার বাসিন্দা অখিল গর তার পিতা।

সূত্রের খবর, রবিবার সকালবেলায় রামনবমীর মিছিলে যোগ দিতে প্রস্তুত হচ্ছিলেন অখিল। ঠিক সেই সময় ঘটে দুর্ঘটনা। আচমকা বিকট শব্দ শুনে বাড়ির বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে তাঁর আড়াই বছরের পুত্র অংশ। দ্রুত তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃঅশান্তি থেকে হত্যাকাণ্ড, ট্যাংরায় বাইক পার্কিং ঘিরে উত্তেজনা

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। টিএন মুখার্জি রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের দাবি, বহু বার পৌরসভার গাড়িগুলি আস্তে চালানোর অনুরোধ করা হলেও প্রশাসন তা আমলে নেয়নি।

Advertisement
ads ads

শিশুর বাবা অখিল গর বলেন, “আমার চোখের সামনে আমার ছেলেকে পিষে দিল ওরা। এই ঘটনার বিচার চাই। যারা দোষী, তাদের কঠোর শাস্তি হোক।” পৌরসভার তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।