বিনা ওটিপিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও! গ্রাহকদের বিক্ষোভ
Connect with us

মালদা

বিনা ওটিপিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও! গ্রাহকদের বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শেয়ার করা হয়নি কোনও ওটিপি, আসেনি কোনও সন্দেহজনক মেসেজ। তবুও বেসরকারি ব্যাঙ্কের তিন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা গায়েব! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে ঘটেছে এই ঘটনা। টাকা উধাও হওয়ার প্রতিবাদে বুধবার ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের মধ্যে রয়েছেন পূর্ব বেলসুর গ্রামের মহম্মদ পিয়ারুল ইসলাম, যাঁর ৪ লক্ষ টাকা গায়েব হয়েছে। ডুমুরিয়া এলাকার ইশাহাক আলির অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ ১৫ হাজার টাকা। মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকাও গায়েব হয়ে গেছে ব্যাঙ্ক থেকে।

আরও পড়ুনঃ যুদ্ধের ময়দান ছেড়ে এবার বাড়ির পথে, উষ্ণ সংবর্ধনায় আপ্লুত বীর সৈনিক

তাঁরা কেউই কোনও ওটিপি শেয়ার করেননি, তবুও কীভাবে এত টাকা উধাও হল, তা বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা। দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ। অবশেষে বুধবার তাঁরা ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান।

Advertisement
ads

ঘটনার পর পুলিশ ব্যাঙ্কে পৌঁছে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইবার থানায় অভিযোগ দায়েরের পর দুই গ্রাহক কিছুটা টাকা ফেরত পেলেও সম্পূর্ণ টাকা ফেরত পাননি। বরং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Continue Reading
Advertisement