ভাইরাল খবর
নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তারির মুখে প্রাক্তন রাজা?
ডিজিটাল ডেস্কঃ নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারের অভিযোগ, প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের উসকানিতেই এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্ঞানেন্দ্রকে গ্রেপ্তারের দাবি তুলেছে শাসক জোট, এমনকি তাঁর নিরাপত্তায়ও কাটছাঁট করা হয়েছে।
শুক্রবার রাজতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়। অভিযোগ, প্রতিবাদকারীরা রাজনৈতিক দলের দপ্তরে হামলা চালিয়ে দোকানপাট লুট ও যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। অন্যদিকে, বিক্ষোভকারীদের দাবি, সরকার অত্যধিক কঠোর অবস্থান নিচ্ছে, যা সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ ঈদের দিনও রক্তাক্ত গাজা, ইজরায়েলি হামলায় ৬৪ জনের মৃত্যু
২০০৮ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে ২৪০ বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয়, আর নেপাল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে ২০১৫ সালে দেশটি ধর্মনিরপেক্ষতাও গ্রহণ করে। তবে এখন, একাংশের মধ্যে রাজতন্ত্র ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমশ প্রবল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্ঞানেন্দ্রকে গৃহবন্দি করা হতে পারে বলে সূত্রের খবর।
