ঠাকুরনগরে বারুনী মেলার আয়োজন, লক্ষ লক্ষ ভক্তের সমাগম
Connect with us

রাজ্যের খবর

ঠাকুরনগরে বারুনী মেলার আয়োজন, লক্ষ লক্ষ ভক্তের সমাগম

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ঠাকুর নগরে শুরু বারুনী মেলা। গতকাল অর্থাৎ বুধবার রাট থেকে ভক্তদের ঢল এই মেলা চত্বরে। বৃহস্পতিবার সকাল থেকেও দেখা গেল সেই একই ছবি। দূর-দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে ভিড় করছেন এই ঠাকুরনগরে বারুনী মেলা প্রাঙ্গনে। মেলাকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক লক্ষ ভক্তের ঢল নামে ঠাকুরবাড়িতে। এ বারও লক্ষ্য করা গেল সেই একই ছবি।

বুধবার থেকেই উৎসবের মেজাজে মেতে উঠেছে ঠাকুরনগরের বারুনী মেলা। গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে মতুয়া ধর্মের মহামেলা শুরু হয়ে গিয়েছে। এদিকে মেলার পরিস্থিতি যেন ঠিক থাকে, তাঁর জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ঠাকুরবাড়ি মেলা চত্বর।

নিরাপত্তার কথা মাথায় রেখে ঠাকুরনগর স্টেশন চত্বর এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারিপাশে জেলা পুলিশের কয়েকশো কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও মেলা কমিটির পক্ষ থেকেও অতিরিক্ত স্বেচ্ছাসেবক ও সিসিটিভি বসানো হয়েছে, পুরো দিক নজর রাখার জন্য।

আরও পড়ুন – ২৫ জন শিশুর হাতের ব্লেড দিয়ে কাটার চিহ্ন! কারণ কি?

Advertisement
ads

ঠাকুরবাড়ি মেলা চত্বর এবং কামনা সাগরের ধারে পুন্য স্নানের আয়োজন করেছে প্রশাসন। এর পাশেই শৌচালয়েরও আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি মতুয়া ভক্তদের জন্য অতিরিক্ত ট্রেন চালাচ্চে রেল কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে যাওয়ার জন্য ট্রেন চালু হয়েছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।

বারুনী মেলা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, ” জয় হরিবোল, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ,মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুনী, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে তথা সমসাগর বিশ্বের সাধু, গোসাঁই, পাগল, দলপতি, মতুয়া ভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম , শুভেচ্ছা ও ভালোবাসা। ”

আরও পড়ুন – লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ, উজ্জীবিত তৃণমূল নেতৃত্ব

Advertisement
ads