নাবালিকাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে গণধোলাই
Connect with us

ভাইরাল খবর

নাবালিকাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে গণধোলাই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নদিয়ার হাঁসখালীর বগুলা বাজারে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল। অভিযুক্ত, রঞ্জিত ঘোষ, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করলেও সম্প্রতি ছাত্রীদের অভিভাবকদের কাছে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে।

স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই ছাত্রীদের অভিযোগ শোনা যাচ্ছিল। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলেও কোনও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর মঙ্গলবার (২৫-০৩-২০২৫), অভিভাবকরা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ বিহারের আরা স্টেশনে বন্দুকবাজের হামলা, প্রাণ গেল তিন জনের

এই খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক পালানোর চেষ্টা করেন, তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে বগুলা বাসস্ট্যান্ডে ধরে ফেলেন। তারপরই ক্ষুব্ধ জনতা রঞ্জিত ঘোষকে ঘিরে ধরে গণধোলাই দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে স্থানীয় ফাঁড়িতে নিয়ে যায়। পরে হাঁসখালি থানার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

Advertisement
ads

এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অভিযোগ উঠেছে, স্কুল কর্তৃপক্ষ এতদিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে অভিভাবকরা ন্যায়বিচারের আশায় রয়েছেন।

Continue Reading
Advertisement