কলকাতা
আরজি কর কান্ড! ফের CBI-এর ভূমিকা নিয়ে হতাশ নির্যাতিতার পরিবার
নিউজ ডেস্ক: গত ৯ অগাস্ট ঘটেছিল আরজি করে নৃশংস এক ঘটনা। এমন এক ঘটনা যা সারা দেশে প্রতিবাদের মশাল জালিয়ে ছিল। এখন পেরিয়ে গিয়েছে বহু মাস। তবুও এখনও পর্যন্ত হয়নি আরজি করে নির্যাতিতার ধর্ষণ-খুন কাণ্ডের বিচার। এখনো অব্দি দরজায় দরজায় ন্যায় বিচার অর্থাৎ যারা এই ধর্ষণ-খুন কাণ্ডে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি চেয়ে রয়েছেন নির্যাতিতার পরিবার।
আরজি করের কান্ড নিয়ে হতাশাজনক অভয়ার পরিবার! ফের নির্যাতিতার বাবা-মায়ের নিশানায় সিবিআই। কিন্তু, হাইকোর্টের ভূমিকায় খুশি তারা। র্ধমানের কার্জন গেটে প্রতিবাদ সভায় এমনটাই জানিয়েছেন নির্যাতিতার পরিবার। কিন্তু, কেন এমন কথা বললেন অভয়ার বাবা-মা!
আরজি কর কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে সোমবার বর্ধমানের কার্জন গেটে একটি সভায় উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানির পর ঐদিনই বর্ধমানের অনুষ্ঠানে যোগ দেন তারা। এদিন বর্ধমানের কার্জন গেটে প্রতিবাদ সভায় অভয়ার বাবা বলেন, হাইকোর্টের ভূমিকায় খুশি আমরা। বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। যতদিন না পর্যন্ত মেয়ের মৃত্যুর বিচার পাচ্ছি, ততদিন লড়াই চালিয়ে যাবো। এই লড়াইয়ে আমরা সকলের সাহায্য চাইছি। আপনারা আমাদের পাশে থাকুন।
আরও পড়ুন – আরজি কর মামলা কেস ডায়েরি তলব হাইকোর্টের
অভয়ার মা বলেন, আমার মেয়ের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কোনো গুরুত্ব দেয়নি পুলিশ। এতদিন কেটে গেলেও, পোস্টমর্টেমের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আদালতে জমা দেওয়া হয়নি। সিবিআইয়ের তদন্তের দীর্ঘসূত্রতা যথেষ্ট হতাশাজনক। টাকার লোভ দেখিয়ে আমাদের অনেকবার মুখ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে।
অনেকবার ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে আমার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু, যাই হয়ে যাক। মেয়ের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত লড়াই থামাবো না আমরা। আরও বলেন, এখনও পর্যন্ত সঠিক বিচারের আশায় আদালতের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। ভারতীয় বিচার ব্যবস্থায় সময় লাগলেও আমাদের আস্থা রয়েছে পুরোপুরি।
আরও পড়ুন – আরজি কর কান্ড! সিবিআইয়ের জেরার মুখোমুখি হাসপাতালের চার নার্স
