জেলার খবর
বিজেপির স্মারকলিপি প্রদানকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
কোচবিহার নিউজ :- আবাস যোজনা তালিকায় নাম নথিভুক্ত করার দাবিতে বিজেপির তরফে বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত প্রধান কে স্মারকলিপি প্রদান করা হয়। তবে এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা যায় । ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ী গ্রাম পঞ্চায়েতে।
গ্রাম পঞ্চায়েতে দপ্তরের ভিতরে তৃণমূল পঞ্চায়েতের সদস্যদের সাথে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য ও নেতাদের মধ্যে বাক-বিতন্ডা থেকে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিজেপির অভিযোগ, কোচবিহার ২ ব্লক বিডিওর পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথের থেকে দশ জন করে আবাস যোজনা তালিকা নাম দেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছে প্রধানদের । সেই মতো বিরোধী পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়নি।
আরও পড়ুন – বিধায়কের বিরুদ্ধে অভিযোগ ব্লক নেতৃত্বের
বৃহস্পতিবার এই নিয়ে বিজেপির পক্ষ থেকে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল।বিজেপির পক্ষ থেকে মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে সামনে এসে বিক্ষোভের সামিল হন কর্মী-সমর্থকরা । এরপরে বিজেপি পঞ্চায়েত ও নেতৃত্ব প্রতিনিধি দল প্রধানের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করতে ভিতরে ঢুকে।
সেখানেই বিজেপি নেতৃত্বের সাথে বাক বিতান্ড জড়িয়ে পড়ে তৃণমূল প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্যরা । অন্যদিকে বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে পার্টি অফিসে জমায়েত করা হয়েছিল । তৃণমূল কংগ্রেসের সেই সময় একদিন মিছিল বের করে যার ফলে পুন্ডিবাড়ি বাজার এলাকায় বিজেপি ও তৃণমূল বিপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশি তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হয়।
আরও পড়ুন – ফের হাইকোর্টে সুজয়কৃষ্ণ ভদ্র! জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন
