রাজনীতি
বিজেপির হিন্দুত্বের জিগির!পাল্টা বিজেপির বিরুদ্ধে পোস্টার তৃণমূলের
নিউজ ডেস্ক: বিজেপির হিন্দুত্বের জিগির, পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোস্টার। রাজ্য জুড়ে পোস্টার ঘিরে ছড়িয়েছে আলোড়ন। বিজেপির বিরোধিতায় পোস্টার দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের আইটি সেলের রাজ্য সম্পাদক।অন্যদিকে ২৬ এর নির্বাচনের আগে বিজেপিকে ভয় পেয়েই এমন কাজ করেছে তৃণমূল এমন অভিযোগ তুলে এঘটনাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।
রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও বাকি প্রায় ১ বছর।কিন্তু এখন থেকেই যেন ভোট যুদ্ধে অবতীর্ন রাজ্যের শাসক এবং বিরোধী দুই দলই।এখন থেকেই হিন্দুত্বের তাস ফেলা শুরু করেছে বিজেপি।বিধানসভার অভ্যন্তরে বারবার বিজেপি তুলেছে হিন্দুত্বের জিগির।
তৃণমূলকে সংখ্যালঘু তোষনের দল হিসাবে আখ্যাও দিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দল বিজেপির নেতারা।মঙ্গলবার একদিকে বিধানসভার বাইরে হিন্দুত্ব ইস্যুতে বিক্ষোভে সামিল রাজ্যের বিরোধী দলনেতা তখন রাজ্যের প্রায় সব শহরেই বিজেপির হিন্দুত্বের বিরোধিতা করে পোস্টার দিল তৃণমূল কংগ্রেসের আইটি সেল।
পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি ইস্যুকে সামবে রেখে পোস্টারে লেখা হয়েছে “হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই”।আবার আধার লিঙ্ক করাতে কেন্দ্রের সরকার টাকা ধার্য্য করায় তর বিরুদ্ধাচারন করে লেখা হয়েছে “হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই”।
আরও পড়ুন-হুমায়ূনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় তৃণমূল, শৃঙ্খলারক্ষা কমিটির কড়া মনোভাব!
রাজ্য জুড়ে এমন পোস্টার দেওয়ার কথা স্বীকার করে তৃণমূলের আইটি সেলের রাজ্য সম্পাদক পার্থ চক্রবর্তী বলেন,বিজেপি এত হিন্দুত্বের জিগির তুলছে তাহলে এ বাংলা থেকে কেন কেন্দ্রে একজন পর্ণ মন্ত্রীর পদ পেল না?কেনই বা আধার লিঙ্ক করার জন্য ফাইন তোলা হচ্ছে?
কেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম উর্ধমুখী? এসব প্রশ্নের উত্তর নেই বিজেপি নেতাদের কাছে খালি তারা মুখেই হিন্দু প্রীতি দেখিয়ে যায়।বিজেপির এই দ্বিচারিতার কারনেই রাজ্য জুড়ে এধরনের পোস্টার দেওয়া হয়েছে বলে জানান তৃণমূলের আইটি সেলের রাজ্য সম্পাদক পার্থ চক্রবর্তী।
অন্যদিকে বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ সভাপতি সুরজিৎ সেন বলেন,২৬ এর ভোটে হিন্দুরা একত্রিত হয়ে তৃণমূল সরকারকে উৎখাত করবে।আর এতেই ভয় পেয়ে তৃণমূল এভাবে পোস্টার দিচ্ছে।তেল,গ্যাসের দাম বাড়ার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন সুরজিৎ সেন |
আরও পড়ুন- সোমে দিল্লিতে সুকান্তর বাসভবনে বৈঠকে শুভেন্দু! জোর জল্পনা
