ডিজে কমানোর অনুরোধ, বিধবাকে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ
Connect with us

ভাইরাল খবর

ডিজে কমানোর অনুরোধ, বিধবাকে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হোলির সন্ধ্যায় আগ্রার খান্দৌলি এলাকায় এক বিধবা মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠেছে। ডিজের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় একদল যুবক প্রকাশ্যে তাঁকে নগ্ন করে বেল্ট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আশ্চর্যের বিষয়, ঘটনাটি দেখেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

মহিলার অভিযোগ, হোলির অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও একদল যুবক তারস্বরে ডিজে বাজিয়ে নাচানাচি করছিল। এতে পোষা মহিষের অস্বস্তি হচ্ছিল এবং দুধ দোয়ানো সম্ভব হচ্ছিল না। তাই তিনি শব্দ কমানোর অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে যুবকরা তাঁকে আক্রমণ করে।

আরও পড়ুনঃ ধর্মীয় স্থান অপবিত্র করার উদ্দেশ্যে মামলা দায়ের করা হল ওরি সহ ৭জনের বিরুদ্ধে

ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও প্রথমে পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। তবে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে প্রশাসন নড়েচড়ে বসে। খান্দৌলি থানার ইনচার্জ রাকেশ চৌহান জানিয়েছেন, চার অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে স্বামীকে হারানোর পর ওই মহিলা দুধ বিক্রি করেই সংসার চালাতেন। এই অমানবিক ঘটনার পর ন্যায়বিচারের দাবি উঠেছে সর্বত্র।

Continue Reading
Advertisement