শুভেন্দুর হয়ে এবার গলা ফাটালেন বিধায়ক শঙ্কর ঘোষ
Connect with us

রাজ্যের খবর

শুভেন্দুর হয়ে এবার গলা ফাটালেন বিধায়ক শঙ্কর ঘোষ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচন আসতে এখনও বছর খানেক সময় বাকি।কিন্তু নির্বাচনের আগেই মেরুকরন রাজনীতিতে ক্রমেই বিদ্ধ হতে শুরু করেছে এরাজ্য।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া মন্তব্যে শোরগোল পরে গিয়েছে রাজ্যে।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহন করার দাবিতে পুলিশে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে ময়দানে নামলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন,মামলা করে শুভেন্দু অধিকারীকে দমানো যাবে না।

এরাজ্যে যখন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা হয় তখন মামলা হয় না কেন?কংগ্রেস -সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমন করে শঙ্কর ঘোষ বলেন,রাজ্যে রেড রোডে নামাজ করে মুসলিম তোষন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।সিপিএম সেই তৃণমূলের দোসর।

আরও পড়ুন-দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানি, গ্রেফতার ২

Advertisement
ads ads

শুভেন্দু অধিকারীকে আক্রমন করে ভগবানপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বুধবার হুমকির সুরে বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে আছাড় মারলে আমরা কি রসগেল্লা খাওয়াব।শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ঢুকলে তাকেও আমরা ঠুসে দেব।কি বলেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির?

হুমায়ুন কবিরের এই বক্তব্যেকে নিয়ে বিধানসভায় বৃহস্পতিবার আলোচনার দাবি জানান বিজেপি বিধায়করা।কিন্তু আলোচনার অনুমতি না মেলায় এদিনও অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়য়করা।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্যের উত্তর দিতে গিয়ে কি বললেন শঙ্কর ঘোষ?

আরও পড়ুন-দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানি, গ্রেফতার ২

Advertisement
ads ads