কোরিয়ান স্ট্রিট ফুডের স্বাদ এবার ঘরেই – ঝালমশলা তকবক্কি
Connect with us

ফুড

কোরিয়ান স্ট্রিট ফুডের স্বাদ এবার ঘরেই – ঝালমশলা তকবক্কি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তকবক্কি (Tteokbokki) কোরিয়ান স্ট্রিট ফুডের অন্যতম জনপ্রিয় একটি পদ। ঝাল-মিষ্টি স্বাদের এই খাবারটি কোরিয়ান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। স্ট্রিট ফুড হলেও, এটি এখন রেস্টুরেন্ট ও বাড়ির রান্নাঘরেও বেশ জনপ্রিয়। চিজ, সিদ্ধ ডিম বা রামেন যোগ করে তকবক্কির স্বাদ আরও বাড়ানো যায়। এটি গরম গরম পরিবেশন করা হয় এবং শীতের দিনে বিশেষ উপভোগ্য। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই মজাদার খাবার। যারা ঝাল ও মশলাদার খাবার পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ একটি রেসিপি। চলুন জেনে নেইয় যাক।

উপকরণ:

  • চালের কেক (Rice Cake) – ২ কাপ (স্টোর থেকে কেনা বা ঘরে বানানো)
  • ফিশ কেক (Fish Cake, ইচ্ছামতো) – ১ কাপ (ছোট টুকরো করা)
  • জল – ২ কাপ
  • গোচুজাং (Korean Chili Paste) – ২ টেবিল চামচ
  • গোচুগারু (Korean Chili Flakes, ইচ্ছামতো) – ১ টেবিল চামচ
  • সয়া সস – ১ টেবিল চামচ
  • চিনি – ১ টেবিল চামচ
  • রসুন (কুঁচি করে কাটা) – ১ চা চামচ
  • সিজনিং (লবণ ও গোলমরিচ) – স্বাদমতো
  • সোয়া তেল বা সাদা তেল – ১ টেবিল চামচ
  • সিম বা ক্যাবেজ (ইচ্ছামতো) – ১/২ কাপ
  • সেদ্ধ ডিম – ১-২ টি (সাজানোর জন্য)
  • তিল ও কুচানো পেঁয়াজপাতা – গার্নিশিংয়ের জন্য

আরও পড়ুনঃমাত্র ১৫ মিনিটে বানান রেস্টুরেন্ট-স্টাইল ক্রিমি পাস্তা!

প্রণালী:  

প্রথমে সস তৈরি করার জন্য প্যানে ২ কাপ জল দিয়ে গরম করুন। এরপর গোচুজাং, গোচুগারু, সয়া সস, চিনি, এবং রসুন দিয়ে ভালোভাবে নেড়ে সস তৈরি করুন। তারপর সস ফুটতে শুরু করলে চালের কেক ও ফিশ কেক দিন। মাঝারি আঁচে ১০-১২ মিনিট রান্না করুন, যতক্ষণ না সস ঘন হয়ে আসে এবং চালের কেক নরম হয়ে যায়। তারপর সেই পাত্রে এখন ইচ্ছামতো ক্যাবেজ বা সিম যোগ করে আরও ২-৩ মিনিট রান্না করুন। লবণ ও গোলমরিচ দিন। রান্না হয়ে গেলে একটি পাত্রে ঢেলে উপর থেকে সেদ্ধ ডিম, তিল ও কুচানো পেঁয়াজপাতা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন, আর উপভোগ করুন কোরিয়ান স্বাদ।