মমতার বাংলায়! হাটে-বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল
Connect with us

উত্তর দিনাজপুর

মমতার বাংলায়! হাটে-বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল

Dipa Chakraborty

Published

on

নিউজঃ সবুজ সাথী প্রকল্পের পেছনে কোটি কোটি টাকা ব্যয় হয় রাজ্য সরকারের। অথচ সেই প্রকল্পের সাইকেল কখনও কেজি দরে কখনও বা একদামে বিক্রি হচ্ছে হাটে৷ এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে৷ রীতিমতো সাইকেলে রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো লাগানো অবস্থাতেই সাইকেল গুলির দর চলছে। কারো কাছে ২০০০ আবার কারো কাছে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে সেই সাইকেল। গঙ্গারামপুর থানার শিববাড়ি হাটের এই ছবি ঘিরে প্রশ্ন উঠছে একাধিক। অভিভাবকেরা চাইছেন অবিলম্বে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিক স্থানীয় প্রশাসন ৷

আরও পড়ুন – এ যেন মগের মুল্লুক! রোজার মাসে দোকান বন্ধ রাখতে হবে, শাসানি শুনে নিন্দার ঝড় নেটপাড়ায়

উল্লেখ্য ,প্রতি সপ্তাহের রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে। হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় করানো রয়েছে,সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সুত্রের খবর, বহুদিন ধরেই গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয় বলে অভিযোগ৷ কিন্তু তা সত্ত্বেও সেই দিকে নজর নেই ব্লক প্রশাসনের ও থানার। যদিও জেলা পরিষদের সহ সভাধিপতিও একই দাবিতে সরব হয়েছে ৷

Continue Reading
Advertisement