বিশ্বের খবর
এ যেন মগের মুল্লুক! রোজার মাসে দোকান বন্ধ রাখতে হবে, শাসানি শুনে নিন্দার ঝড় নেটপাড়ায়
ডিজিটাল ডেস্ক: মৌলবাদের এমন এক পর্যায় এসে দারিয়েছে, ওপার বাংলা যা কিনা, মানবতার একদম বিপক্ষে । দেশটিতে সরকার পতনের বছর ঘুরতে চলল তবুও নির্বাচনের নাম গন্ধ নেই। অন্তর্বর্তী সরকারের মাথা মহঃ ইউনুস, যেন মগের মুল্লুক বানিয়ে দিয়েছে বাংলাদেশকে। এবছরের রমজান ৩রা মার্চ থেকে শুরু হয়েছে। আর এরই মধ্যে বাংলাদেশের শিবচর উপজেলা এক ঘটনা উঠে এসেছে নেটদুনিয়ায়। শিবচর উপজেলার ইউনিয়ন হাজী শরীয়ত উল্লাহ রহঃ সমাজ কল্যাণ পরিষদ বাংলাদেশের কিছু সদস্যরা শিবচর এর বাজারে গিয়ে মাইক নিয়ে বলেন যে ” রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য শিবচর বাজারের যত ছোট দোকান ও চায়ের দোকান রয়েছে সেগুলো বন্ধ রাখতে হবে পুরো রমজান মাস পর্যন্ত। এমনকি শিবচর বাজারের যত রেস্টুরেন্ট রয়েছে সেগুলো বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন এই ইউনিয়নের সদস্যরা।
আরো বলতে শোনা যায় যে, “মনে রাখতে হবে এইটা দিল্লী না এটা বাংলাদেশ, মনে রাখতে হবে গুজরাট আর কলকাতা নয় এটা হল বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ৯৫ ভাগ মুসলমান এটা মুসলমানদের দেশ। আর এই মুসলমানের দেশের রমজানের উদ্দেশ্যে করে কোন ধরনের রেস্টুরেন্ট চায়ের দোকান ছোট দোকান খোলা যাবে না”। যদি এইসব দোকান খোলা হয় দিনের বেলায় তাহলে ইউনিয়নের সদস্যরা সেই দোকান জোরপূর্বক বন্ধ করে দেয়া হবে। ধমকির সহিত ওই ইউনিয়নের নেতা বলেন যে তাদের নিষেধ করা সত্ত্বেও যদি কোন দোকান খোলা হয় তাহলে তাদের দোকান সিল-ডাউন করে দেওয়া হবে। এমনকি সেই ব্যক্তি আরো বলেন যে, কোন মহিলা দিনের বেলায় পর্দা ছাড়া রাস্তায় বেরোতে পারবে না।
কারণ এই রমজান মাসে তারা তাদের চোখের হেফাজত ও হাতের হেফাজত করতে চায়। শিবচর বাজারের ডিলার ও বড় বড় ব্যবসায় তারা বলেন যে, রমজান হচ্ছে বরকতের মাস এই রমজান মাসে ছোট ব্যবসায়ী এবং গরীব দুঃখীদের জন্য যেন দ্রব্য মূল্য বাড়ানো না হয়। এরপরের জীবন বড় ব্যবসায়ী তাদের দ্রব্যের দাম বাড়ায় ও কোনো দ্রব্য কে সিন্ডিকেট করে বিক্রি করে তাহলে চোরপুল বক্স সেই ব্যবসার সমস্ত প্রোডাক্ট সবার মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আর এই সমস্ত কথাকে সামর্থন করেছেন ইউনিয়নের অন্যান্য সদস্যরা।
