ভাইরাল খবর
হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক! কী কারণে খুন
ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রোহতকের এক বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে কংগ্রেস নেত্রী ওরফে নীলিমা নারওয়ালের দেহ উদ্ধার হয়। হরিয়ানায় রহস্যমৃত্যু বছর বাইশের কংগ্রেস নেত্রীর। বছর কয়েক আগে হিমানির বাবা আত্মহত্যা করেছিলেন এবং তাঁর ভাইকে খুন করা হয়েছিল। কিন্তু কেন? মাথা চারা দিচ্ছে রহস্য।
শুক্রবার রোহতকের বাস স্ট্যান্ডের ধারে একটি নীল স্যুটকেস পরে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই স্যুটকেস থেকে তরুণীর দেহ উদ্ধার করে। মৃতার হাতে ছিল মেহেন্দি ও গলায় স্কার্ফ। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন একেবারে স্পষ্ট। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত ওই কংগ্রেস নেত্রীকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে। তারপর খুন করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে দুদিন পর অবশেষে এক অভিযুক্ত গ্রেফতার হলেন। সোমবার হরিয়ানা পুলিশের জানানো হয়, রবিবার গভীর রাতে দিল্লি থেকে কংগ্রেস নেত্রী খুনে দুজন যুবককে আটক করে হরিয়ানা পুলিশ। এরপর রোহতকে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর এক জনকে গ্রেফতার করা হয় ও অপর জনকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃএ যেন মগের মুল্লুক! রোজার মাসে দোকান বন্ধ রাখতে হবে, শাসানি শুনে নিন্দার ঝড় নেটপাড়ায়
জানা গিয়েছে মৃত কংগ্রেস নেত্রী ওরফে হিমানী কংগ্রেসের এক সক্রিয় নেত্রী ছিলেন। তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও অংশ নিয়েছিলেন তিনি। এহেন কংগ্রেস নেত্রীর মৃত্যুতে রীতিমতো থমথমে পরিবেশ রোহতক শহরজুড়ে। এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
