রাত পোহালেই উচ্চমাধ্যমিক, প্রস্তুতি তুঙ্গে
Connect with us

রায়গঞ্জ

রাত পোহালেই উচ্চমাধ্যমিক, প্রস্তুতি তুঙ্গে

Dwip Narayan Chakraborty

Published

on

রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি একেবারে শেষলগ্নে।

প্রত্যেকটি ভেনুতে জোড় তৎপরতা লক্ষ্য করা গেল। বিভিন্ন জেলার পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। রায়গঞ্জের একাধিক পরীক্ষা কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

উত্তর দিনাজপুর জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক প্রসূন কুমার দত্ত বলেন, এবছরে উত্তর দিনাজপুর জেলায় মূল ভেনুর সংখ্যা ১৫। পরীক্ষা হবে ৮৪ টি ভেনুতে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭,৭১৩ জন। পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ১০,৯৪২ জন। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১৬,৭৭১জন।

আরও পড়ুন – ব্যুরো ক্র্যাটস অফ ইন্ডিয়ার প্রকাশিত তালিকায় স্থান পেলেন, উত্তর দিনাজপুরের জেলাশাসক আইএএস সুরেন্দ্র কুমার মীনা

Advertisement
ads ads

এবারে ৫,৯২৯ জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বিগত দিনের তুলনায় পুরুষ পরীক্ষার্থীর থেকে মহিলা পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। পরীক্ষা উপলক্ষ্যে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি’র পাশাপাশি প্রতিটি ভেনুতে থাকছে মেটাল ডিটেক্টর।

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি মাদার ভেনুতে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নকল রুখতে সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। সমস্ত পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন প্রসূন বাবু।

আরও পড়ুন – চটজলদি বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ভেজিটেবল স্প্রিং রোল!

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads