বসন্ততে হোলি কে আরও ফুরফুরে করে তুলতে জেনে নিন এই রেসেপি
Connect with us

স্বাস্থ্য

বসন্ততে হোলি কে আরও ফুরফুরে করে তুলতে জেনে নিন এই রেসেপি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক : বসন্ত মানেই পুরোনো সব পাতা ঝড়িয়ে নতুন করে জেগে ওঠার সময়। বসন্ত মানেই বাঙালির ঐতিহ্যবাহী দোল। আর দোল মানেই খাওয়া দাওয়া আর এই দোল যেমন রং ছাড়া চলে না তেমনই ঠান্ডা ঠান্ডা শরবত ছাড়াও কিন্তু দোল অসম্পূর্ণ। তাই দোলকে পরিপূর্ণ করে তুলতে আজই জেনে নিন এই ভাঙের লস্যির রেসিপি।

আরও পড়ুনঃ স্ত্রী-সহ রহস্য মৃত্যু অস্কারজয়ী হলিউড অভিনেতার!

উপকরণ:-

  • ভাঙের লাড্ডু,
  • দুধ,
  • চিনি,
  • নারকেলের দুধ,
  • আলমন্ড,
  • এক চিমটে গরম মসলা,
  • জল,
  • সন্দেশ,
  • কাজু,
  • কিসমিস,
  • কনডেন্স মিল্ক,
  • পরিমাণ অনুযায়ী বরফ। 

আরও পড়ুনঃভিকির ছাবা ছবি দেখতে গিয়ে অগ্নিকান্ড পর্দায়! ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

Advertisement
ads

প্রণালী: একটি বড় পাত্রে সন্দেশ, কাজু, কিসমিস, আলমান্ড ,নারকেল দুধ ,গরম মসলা ,চিনি, কনডেন্স মিল্ক অবশেষে ভাঙ্গে লাড্ডু দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর অন্য একটা বড় পাত্রে দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর ওই ঠান্ডা করা ফোটানো দুধের সাথে আগে করে রাখা পেস্টটি ভালো করে মেশানোর জন্য ব্লেন্ড করে নিন। ভালো করে মিশে গেল একটি গ্লাসে কয়েকটি বরফের টুকরো দিয়ে সে ক্লাসে পরিমাণ মতো ঢেলে নিয়ে কয়েকটি গোলাপের পাপড়ি এবং অল্প একটু কেশর দিয়ে পরিবেশন করুন আপনার বন্ধু মহলে ও পরিবারের সদস্যদের।

Continue Reading
Advertisement