খেলার খবর
কেরলের মলপ্পুরমে পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড মাঠে! এরপর যা ঘটলো
কেরলের মলপ্পুরমের একটি মাঠে সোমবার খেলতে নেমেছিল ইউনাইটেড এফসি নিল্লিকুঠ এবং কেএমজি মাভুর নামে দুটি ফুটবল টিম। টুর্নামেন্ট উদ্বোধনের জন্য আনা হয়েছিল প্রচুর বাজি।
কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। ম্যাচ শুরুর আগেই পর পর বাজি ফাটানো হয় মাঠে। তখনই বাজি বিস্ফোরণে অগ্নিকান্ড ঘটে মাঠে।
এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ৩০ জন দর্শক। ম্যাচ দেখতে উপস্থিত থাকা দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর হুড়োহুড়ি পরে যায় মাঠে।
আরও পড়ুন – চ্যাম্পিয়ন্স ট্রফি,পাকিস্তানে উড়লো না ভারতের পতাকা
মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রচুর বাজি আনা হয়েছিল মাঠে। শুধু বাজি বিস্ফোরণের নয়। পদপিষ্ট হয়েও আহত হয়েছেন বেশ কয়েকজন দর্শক বলে খবর।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, মাঠে বাজি ফেটে একটি দুর্ঘটনা হয়েছে। বাজি ফেটে ছিটকে দর্শকদের বসার জায়গায় পড়েছিল। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন। তবে কেউই গুরুতর জখম হননি।
আরও পড়ুন – Champions Trophy : চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা ভারতীয় ক্রিকেট দলের
