বিশ্বের খবর
একসঙ্গে ৬ জনকে খুন! হাড়হিম হত্যাকান্ড, থানায় গিয়ে আত্মসমর্পণ কেরলের যুবকের
হাড়হিম করা হত্যাকান্ড কেরলে। পরিবারের ৬ জন সদস্যকে খুন করে থানায় এসে আত্মসমর্পন বছর ২৩-এর যুবকের। জানা যাচ্ছে অভিযুক্ত ওই যুবকের নাম আফান। মৃতদের মধ্যে অভিযুক্ত আফনের নাবালক ভাই, দিদা, মামা ও মামি, নিজের প্রেমিকা ও মাকেও খুন করেছে বলে দাবি করেন।
জানা গিয়েছে, ওই যুবকের মা বাদে বাকি সবাই মারা গিয়েছে। তিরুঅন্তপুরমের মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। এমনকি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক। ঠিক কি ঘটনা ঘটলো? এর পেছনে কি কারণ রয়েছে?
আরও পড়ুন – ইভটিজারদের হাত থেকে বাঁচতে মৃত্যু তরুণীর, জখম আরও ২
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের বিদেশে ব্যবসা আছে। ব্যবসার জন্য বহুদিন ধরে দেনার দায়ে ডুবে আছেন তিনি। তাই পরিবারের কাছে সাহায্য চেয়েছিলেন। কিন্তু তাঁরা কেউই সাহায্য করেনি ও গুরুত্ব দেয়নি। তাই এমন পরিণতি করে বসলেন।
সোমবার সন্ধ্যায় কেরলের তিরুঅনন্তপুরমের আলাদা আলাদা জায়গায় হত্যাকান্ড চালানো হয়। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র এবং হাতুড়ি দিয়ে মাকে খুনের চেষ্টা করেন। পুলিশের প্রাথমিক অনুমানে জানতে পারা যাচ্ছে, , প্রতিটি হত্যাই পূর্বপরিকল্পিত। পুরো ঘটনার তদন্ত শুরু করছেন তদন্তকারীরা।
যদিও এই ঘটনা কতটা সত্য তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত মাদকাসক্ত কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন – অবৈধ সম্পর্কের জের! কুম্ভে এনে স্ত্রীকে নৃশংস ভাবে খুন
