অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শিবির ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শিবির ইটাহারে

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১৫ জুন : অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শিবির আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। মঙ্গলবার দুর্গাপুর অঞ্চলের হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে ও আজাদ ইন্ডিয়ান ফায়ার কোম্পানির সহযোগিতায় এলাকার যুবক যুবতীদের অগ্নি সুরক্ষার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করা হয়।

এছাড়াও আগুনের ঝুঁকি কমানোর জন্য কার্যকর কৌশলগুলি এবং কোনও আগুন লাগার ঘটনা ঘটলে কীভাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া করতে হয় সেই বিষয়েও বোঝানো হয় এদিনের শিবিরে। এদিন দুর্গাপুর ফুটবল ময়দানে আয়োজিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবি সংস্থার তরফে অভিজিৎ রায়, আরতী সরকার, সোমা সরকার ছাড়াও আজাদ ইন্ডিয়ান ফায়ার কোম্পানির আধিকারিক আজাদ খান উপস্থিত ছিলেন।