এলাকার একমাত্র সাংস্কৃতিক মঞ্চ রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় বাসিন্দাদের :-
Connect with us

উত্তর দিনাজপুর

এলাকার একমাত্র সাংস্কৃতিক মঞ্চ রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় বাসিন্দাদের :-

Dipa Chakraborty

Published

on

ডালখোলা, ১৫ জুন : পুলিশি অভিযানে বাজেয়াপ্ত করা জাল মদ এবং মদ তৈরির সরঞ্জামের চাপে নষ্ট হতে বসেছে ডালখোলা শহরের একমাত্র রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চটি। এর ফলে ক্ষোভ ছড়িয়েছে এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষদের মধ্যে।

২০১৭ সালে ডালখোলা শহরের একমাত্র রবীন্দ্র-নজরুল-সুকান্ত মঞ্চের দ্বিতীয়তলে শুরু হয় ডালখোলা থানার অস্থায়ী কার্যালয়। অভিযোগ, এরপর থেকেই বাজেয়াপ্ত হওয়া জাল মদের একটা বড় অংশ রাখা হচ্ছে ওই মঞ্চের ছাদে। যার ফলে ওই ছাদের একাংশে ফাটলের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীরা। এবিষয়ে ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখার পাশাপাশি এবিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এবিষয়ে ডালখোলা যুব তৃণমূল নেতা রাকেশ সরকার বলেন শহরের একটি মাত্র মঞ্চ রবীন্দ্র নজরুল সুকান্ত মঞ্চ। যেখানে অস্থায়ীভাবে থানা করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে থানা এলাকায় বাজেয়াপ্ত জাল মদের একটি বড় অংশ মঞ্চের ছাদে রাখা হচ্ছে। এই জাল মদের চাপে ছাদের একটা অংশে ইতিমধ্যেই ফাটলের সৃষ্টি হয়েছে, ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুলিশ প্রশাসনের উচিৎ সংস্কৃতি প্রেমী মানুষের আবেগের এই জায়গায় বাজেয়াপ্ত হওয়া জাল মদ না রেখে তা অন্যত্র রাখার ব্যবস্থা করা। এব্যাপারে ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকার জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে খুব শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।