রবীন্দ্র নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

রবীন্দ্র নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ইটাহারে

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১০ জুন : রবীন্দ্র – নজরুল স্মরনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার বান্ধব শহর গ্রন্থাগারের তরফে গ্রন্থাগারের ভবনে করোনা আবহে সরকারি নিয়মাবলী মেনে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন ইটাহারের নবনির্বাচিত বিধায়ক মোশারফ হোসেনকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এছাড়াও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার, পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, জয়েন্ট বিডিও জহেরুল হক , গ্রন্থাগারের প্রশাসক শৈলেন্দ্র নাথ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পম্পা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।এদিনের অনুষ্ঠানে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক বিভাগে অংশ নেয় ব্লকের ছেলেমেয়েরা।