দেওর বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়
Connect with us

উত্তর দিনাজপুর

দেওর বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

হেমতাবাদ, ১১ জুন : দেওর বৌদির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার শীতলপুর গ্রামে।জানা গেছে, হেমতাবাদ থানার শীতলপুরের বাসিন্দা বাপ্পা দাস ও তার ভাই বিশ্বজিৎ দাস ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন।

লকডাউনের কারনে বিশ্বজিৎ দাস বাড়িতে ফিরে এলেও বাপ্পা ভিন রাজ্যেই থেকে যায়। তার এক ছেলে এক মেয়ে। বাপ্পা দাসের ভাই বিশ্বজিতের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্ত্রী মুনমুন দাস মাইতি।শুক্রবার সকালে বাড়ি থেকে দেড় কিলো মিটার দূরে একটি আম গাছের একই ডালে বিশ্বজিৎ এবং মুনমুনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। গ্রামেজুড়ে এই খবর ছড়িয়ে পড়েতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হেমতাবাদ থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।