ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ভুট্টা ক্ষেত। পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি
Connect with us

উত্তর দিনাজপুর

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ভুট্টা ক্ষেত। পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি

Dipa Chakraborty

Published

on

হেমতাবাদ, ১০ জুন : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুই বিঘা জমির ভুট্টা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুর নাগাদ জমির মালিক সহদেব চন্দ্র দেবশর্মা মাঠে বাছুর নিতে এলে তিনি দেখেন জমিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

ঘটনার জেরে দমকলে খবর দেওয়া হলে কালিয়াগঞ্জ থেকে একটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও ততক্ষণে গোটা জমির ভুট্টা আগুনে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান জমির মালিক সহদেব চন্দ্র দেবশর্মা। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক।