চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Connect with us

উত্তর দিনাজপুর

চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

কালিয়াগঞ্জ , ৯ জুন : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বরুণা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর গ্রামের করলা বিল সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ ।

বুধবার সকালে মাঠে গরু বাঁধতে এসে মৃতদেহ নজরে পড়ে কয়েকজন গ্রামবাসীর । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । আসেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য হীরণময় সরকারও । পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই মহিলা বিবস্ত্র অবস্থায় পড়ে থাকায় তাকে ধর্ষণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । গ্রামবাসীরা বলেন, মৃত মহিলা এলাকার বাসিন্দা নন । তাকে কেউ চিনতে পারছে না । সম্ভবতঃ রাতে তাকে মেরে এখানে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীর৷ আমাদের ধারণা ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে । এদিকে পঞ্চায়েত সমিতির সদস্য হীরণময় সরকার বলেন, আজকে সকালে ওই মহিলার দেহ গ্রামের ক্ষেতের মধ্যে জলাশয়ে পড়ে থাকতে দেখা যায় । তাকে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে৷ ময়না তদন্ত রিপোর্ট এলেই পরিষ্কার হবে৷ তবে পুলিশ মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।’