উত্তর দিনাজপুর
করোনা সংক্রমণ প্রতিরোধে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হল ডালখোলায়
ডালখোলা, ৮ জুন : করোনা সংক্রমণ প্রতিরোধে এবং করোনা আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে উত্তর দিনাজপুর জেলায় ডালখোলায় শুরু হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। ডালখোলা নিচিতপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের সূচনা করেন করনদীঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম পাল।
সোমবার প্রায় ১০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলায় ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ডালখোলায় এতদিন পর্যন্ত কোন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর সুবিধা ছিল না। করোনা সংক্রমণ প্রতিরোধে এবং ডালখোলা এলাকায় করোনা আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে উত্তর দিনাজপুর জেলায় ডালখোলায় মঙ্গলবার থেকে শুরু হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। সোমবার ডালখোলা নিচিতপুর প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরের সূচনা করেন করনদীঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌতম পাল। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে ডালখোলা পৌরসভার প্রশাসক সুভাষ গোস্বামী, তনয় দে, হিমাদ্রি মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ডালখোলা পৌর এলাকায় মোট পাঁচটি অস্থায়ী ক্যাম্প করে লালারসের নমুনা সংগ্রহ করার কাজ করা হবে। এরফলে ডালখোলায় করোনা আক্রান্তের সঠিক পরিসংখ্যান জানা সম্ভব হবে জেলা স্বাস্থ্য দপ্তরের। এর পাশাপাশি ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকাকরন চলছে করোনা সংক্রমণ প্রতিরোধে। সোমবার এই শিবিরের মাধ্যমে প্রায় ১০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়।
