ধানভর্তি বাঁশের মাঁচা চাপা পড়ে মৃত্যু দুই নাতি সহ ঠাকুরমার
Connect with us

মালদা

ধানভর্তি বাঁশের মাঁচা চাপা পড়ে মৃত্যু দুই নাতি সহ ঠাকুরমার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৮ মে : বাঁশের মাঁচা চাপা পড়ে মৃত্যু হল দুই নাতি সহ ঠাকুরমার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের ললিয়াবাড়ি গ্রামে৷

পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃতরা হল তানু সোরেন, রোহিত টুডু ও রাহুল টুডু। স্থানীয় ও পরিবারসুত্রে জানা গিয়েছে, ইয়াসের প্রভাবে বৃহস্পতিবার ব্যাপক ঝড় বৃষ্টি হয় মালদার বিভিন্ন এলাকায়। এদিন রাতে এক ঘরে দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তানু সোরেন। তাঁদের পাশেই বাঁশের মাচায় রাখা ছিল বড় বড় ধানের বস্তা৷ বৃষ্টিতে বাঁশের মাচা বসে গিয়ে ধানের বস্তাগুলি তিনজনের উপর পড়ে যায়৷ বিষয়টি নজরে আসতেই তার ছেলে দশরথ টুডু বস্তাগুলি সরানোর চেষ্টা করেন৷ তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরাও৷ ধানের বস্তা সরিয়ে নিয়ে দেখা যায় তিনজনেরই মৃত্যু হয়েছে৷ মৃত বৃদ্ধার ছেলে দশরথ তিরকে বলেন, অন্যান্যদিনের মত গতকাল রাতেও তার মা ও দুই ছেলে একসঙ্গে ঘুমিয়েছিল। ওই ঘরে বাঁশের মাঁচা করে জমির ধান রাখা থাকত। প্রচন্ড বৃষ্টিতে মাটির দেওয়ালগুলি নরম হয়ে পড়েছিল। এরপরেই রাতে আচমকাই বাঁশের মাঁচা ভেঙ্গে পড়ে যায় তাদের ওপর। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মাঁচা সরালেও দেখা যায় তাদের মৃত্যু হয়েছে।অন্যদিকে খবর পেয়ে শুক্রবার সকালে দশরথের বাড়িতে ছুটে যান মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বকশি৷বিপন্ন ওই পরিবারকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক।পাশাপাশি মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থাও করছেন বিধায়ক৷ বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান, খুবই মর্মান্তিক ঘটনা। এদিন সকালে খবর পেয়ে তাদের বাড়িতে আসি। মৃতদের সৎকার্যের পাশাপাশি প্রয়োজনীয় সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি।