হাসপাতালে ভর্তি মিলখা সিং
Connect with us

দেশ

হাসপাতালে ভর্তি মিলখা সিং

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ মে : করোনায় আক্রান্ত হয়েছিলেন বিখ্যাত ক্রীড়াবিদ মিলখা সিং। নিজের বাড়িতেই বাসভবনে চন্ডিগড়ে হোম আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

খাওয়া-দাওয়া ঠিকমতো না করার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত সপ্তাহে বুধবার করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে নিজের বাসভবন চন্ডিগড়ে হোম আইসোলেশনে ছিলেন মিলখা সিং। তবে ক্রমশ দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন তার পরিবারের সদস্যরা। ৯১ বছর বয়সেও সুস্থ ও স্বাভাবিক রয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি জানিয়েছিলেন, তার কয়েকজন সহকারীর করোনার পরীক্ষা করা হয়। এরপর তাদের রিপোর্ট পজেটিভ আসে। পরবর্তীতে বাড়ির সবাই করোনার পরীক্ষা করিয়েছিলেন। বুধবার রিপোর্টে দেখা যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ। এ বিষয়ে তার ছেলে জীব মিলখা সিং জানিয়েছেন, খুব দুর্বল হয়ে পড়েছেন তিনি। এমনকি খাওয়াও বন্ধ করে দিয়েছেন। সেই কারণে ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তার শারীরিক কোনো সমস্যা দেখা দেয় নি। হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে পারলে তার পক্ষেও ভালো হবে। ক্রীড়া জগতের উল্লেখযোগ্য কিংবদন্তি মিলখা সিং। তিনি পাঁচবারের এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট। ১৯৬০ সালে ভারতের হয়ে অলিম্পিকে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করে ভারতের স্থান বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করেছিলেন।